বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং
০৬:০৫ এম
সালাত বা নামাজ ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ হিসেবে বিবেচিত। প্রতিটি মুসলমান নর-নারীর জন্য নামাজ পড়া ফরজ। কিয়ামতের দিন প্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের জন্য। যতই ব্যস্ততা থাকুক না কেন, নামাজের ওয়াক্ত অনুযায়ী ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিটি মুসলমান নর-নারীর জন্য ফরজ হলো সময়মতো নামাজ পড়া। এজন্য এই প্রয়োজনীয় বিষয় হলো, নামাজের সময়সূচি জানা।
আজকের নামাজের সময় সূচি শুরু হচ্ছে-
ফজর- ০৪: ১৩ মিনিট
যোহর- ১২: ০৭ মিনিট
আসর- ০৪: ৩৯ মিনিট
মাগরিব- ০৬: ৩৮ মিনিট
এশা- ০৭: ৫৬ মিনিট
নামাজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গৃহীত হয়। এটি আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করার পাশাপাশি, আত্মাকেও পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, এই সিদ্ধান্তটি তিনি পরিবার এবং ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে নিয়েছেন। তিনি আগামী আগস্ট মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। এই তথ্যটি সংবাদ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর ওয়াল স্ট্রিট জার্নাল’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বুধবার (১২ আগস্ট) ক্যারোলিনের পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন।
গত মে মাসে, ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যা সন্তানের মা হন। মাতৃত্বকালীন ছুটি শেষে, গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি এক বিবৃতিতে জানান যে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ এবং ব্যস্ত পদে কাজ করার ফলে, তিনি তার দুই ছোট সন্তানকে তাদের প্রাপ্য সময় দিতে পারছিলেন না। সন্তানদের প্রতি এই মাতৃসুলভ দায়িত্ববোধ থেকেই তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
তবে পদ ছাড়লেও ক্যারোলিন রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। সেইসাথে রিপাবলিকান পার্টি এবং ‘মাগা’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তিনি তার রাজনৈতিক ভূমিকা রাখবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারোলিনের এই পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন, তিনি হোয়াইট হাউসে একজন সত্যিকারের নেতার মতো কাজ করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও আখ্যায়িত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউরোপীয় দেশগুলো যদি অব্যাহতভাবে রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করতে থাকে, তবে রাশিয়া পাল্টা ইউরোপের জাহাজ জব্দ করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্প্রতি, পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে, ইউরোপে অনেক তেল বহনকারী রাশিয়ার জাহাজ আটক করা হয়েছে। এমনকি তাদের জব্দ করা এসব জাহাজের তেল বা পণ্য বিক্রি করে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এই ঘটনার জন্য পুতিন ‘জলদস্যুতা ও ডাকাতি’ শব্দগুলো ব্যবহার করেছেন এবং বলেছেন, যদি এইরকম চলতে থাকে, তবে রাশিয়া যেখানে প্রয়োজন সেখানে পাল্টা ব্যবস্থা নেবে। তিনি ইউরোপকে উচিত জবাব দিতে রাশিয়ার নৌবাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌবাহিনীর একটি মহড়ার সময় এই হুঁশিয়ারিটি জারি করেন পুতিন। একই সাথে, তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর উপর অভিযোগ করেছেন যে, তারা এশিয়া অঞ্চলে সামরিক তৎপরতা এবং উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী।
এদিকে, ইউক্রেন যুদ্ধের সময়, রাশিয়াকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি নতুন আইনি সংকট সৃষ্টি হয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ টাকার বিনিময়ে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য গণমানুষের আগে ধনীদের কাছে বিক্রি করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
যে দুটি সংস্থা এই মামলা করেছেন, তাদের নাম হলো ‘দ্য ইন্টারসেপ্ট’ এবং ‘ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন’। তাদের অভিযোগ, ট্রাম্প তার প্রেসিডেন্টের ক্ষমতা অপব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থে লাভবান হচ্ছেন, যা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত এবং অসাংবিধানিক।
মামলার কেন্দ্রবিন্দু হলো ‘ট্রুথ এপিআই’ নামে একটি বিশেষ সাবস্ক্রিপশন বা গ্রাহক সেবা। এই সেবার আওতায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মাসে ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) ফি দেয়, তবে তারা প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস-প্রেসিডেন্ট এবং সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের পোস্ট বা সরকারি ঘোষণা সাধারণ জনগণের আগেই পেতে পারেন।
ধরি, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নতুন শুল্ক বা ট্যাক্স তেলের ওপর আরোপ করতে যাচ্ছেন। তখন তিনি নিয়ম অনুযায়ী এই খবরটি তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে পোস্ট করবেন। এই পরিস্থিতিতে, যারা ‘ভিআইপি’ গ্রাহক হিসেবে মাসে ১ লাখ ডলার পরিশোধ করেছেন, তারা এই গুরুত্বপূর্ণ খবরটি সাধারণ মানুষের কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আগে পেয়ে যাবেন। এই সামান্য সময়ের সুযোগ ব্যবহার করে বড় বড় ব্যবসায়ী বা শেয়ার বাজারের ব্রোকাররা তেল সংক্রান্ত শেয়ার কেনাবেচা করতে পারবেন এবং ফলস্বরূপ কোটি কোটি টাকা লাভ করতে পারবেন। যখন অবশেষে সাধারণ মানুষ খবরটি জানতে পারবেন, তখন বড় ব্যবসায়ীরা ইতোমধ্যে নিজেদের ফায়দা লুটে নিবেন।
যেহেতু ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মটির প্রধান মালিক, তাই এই সাবস্ক্রিপশন থেকে আসা বিপুল পরিমাণ অর্থ সরাসরি তার প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। ট্রাম্প মিডিয়ার কর্মকর্তারাও এটিকে একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে প্রচার করতে শুরুর করেছেন।
এছাড়াও, ইতোমধ্যে বিভিন্ন বড় বড় আর্থিক সংবাদমাধ্যম এবং ট্রেডিং ফার্ম এই সেবাটি কিনেছে বলে জানা গেছে। ডেমোক্র্যাট নেতাদের পক্ষ থেকে এর কঠোর সমালোচনা করা হয়েছে এবং তারা বলেছেন, এটি সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে ধনীদের বাজার নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করছে।
মামলাকারীরা আদালতের কাছে আবেদন করেছেন যেন এই বৈষম্যমূলক ব্যবস্থাকে বেআইনি ঘোষণা করা হয়। একই সাথে, যতদিন অর্থের বিনিময়ে এই ধরনের বিশেষ সুবিধা বিক্রি করা হবে, ততদিন পর্যন্ত সরকারি ঘোষণার কাজে ‘ট্রুথ সোশ্যাল’-এর ব্যবহার নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। তবে হোয়াইট হাউস কিংবা ট্রাম্প মিডিয়া, এই মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলা কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের জন্য ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয় উপজেলার ৭নং টালকী ইউনিয়নের টালকী কমিউনিটি ক্লিনিকে।
এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরন পরিবর্তন (এসবিসি) প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অংশ হিসেবে।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তাররের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ এবং স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা কমিউনিটি পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং সিজি সদস্যদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসূতি মাদের গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন ও নিরাপদ প্রসবসহ মা ও শিশুদের স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। বক্তারা সিজি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।
এসময় স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীসহ কমিউনিটি গ্রুপ (সিজি)-এর অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ