ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, এই সিদ্ধান্তটি তিনি পরিবার এবং ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে নিয়েছেন। তিনি আগামী আগস্ট মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। এই তথ্যটি সংবাদ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর ওয়াল স্ট্রিট জার্নাল’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বুধবার (১২ আগস্ট) ক্যারোলিনের পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন।

গত মে মাসে, ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যা সন্তানের মা হন। মাতৃত্বকালীন ছুটি শেষে, গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি এক বিবৃতিতে জানান যে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ এবং ব্যস্ত পদে কাজ করার ফলে, তিনি তার দুই ছোট সন্তানকে তাদের প্রাপ্য সময় দিতে পারছিলেন না। সন্তানদের প্রতি এই মাতৃসুলভ দায়িত্ববোধ থেকেই তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিব: বিশ্ব চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে

তবে পদ ছাড়লেও ক্যারোলিন রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। সেইসাথে রিপাবলিকান পার্টি এবং ‘মাগা’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তিনি তার রাজনৈতিক ভূমিকা রাখবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারোলিনের এই পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন, তিনি হোয়াইট হাউসে একজন সত্যিকারের নেতার মতো কাজ করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও আখ্যায়িত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১০ এম


ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

ইউরোপীয় দেশগুলো যদি অব্যাহতভাবে রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করতে থাকে, তবে রাশিয়া পাল্টা ইউরোপের জাহাজ জব্দ করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি, পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে, ইউরোপে অনেক তেল বহনকারী রাশিয়ার জাহাজ আটক করা হয়েছে। এমনকি তাদের জব্দ করা এসব জাহাজের তেল বা পণ্য বিক্রি করে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এই ঘটনার জন্য পুতিন ‘জলদস্যুতা ও ডাকাতি’ শব্দগুলো ব্যবহার করেছেন এবং বলেছেন, যদি এইরকম চলতে থাকে, তবে রাশিয়া যেখানে প্রয়োজন সেখানে পাল্টা ব্যবস্থা নেবে। তিনি ইউরোপকে উচিত জবাব দিতে রাশিয়ার নৌবাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌবাহিনীর একটি মহড়ার সময় এই হুঁশিয়ারিটি জারি করেন পুতিন। একই সাথে, তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর উপর অভিযোগ করেছেন যে, তারা এশিয়া অঞ্চলে সামরিক তৎপরতা এবং উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী।

এদিকে, ইউক্রেন যুদ্ধের সময়, রাশিয়াকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাকার বিনিময়ে সরকারি আগাম তথ্য বিক্রি, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১২ এম


টাকার বিনিময়ে সরকারি আগাম তথ্য বিক্রি, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি নতুন আইনি সংকট সৃষ্টি হয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ টাকার বিনিময়ে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য গণমানুষের আগে ধনীদের কাছে বিক্রি করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।  খবর দ্য গার্ডিয়ানের।

যে দুটি সংস্থা এই মামলা করেছেন, তাদের নাম হলো ‘দ্য ইন্টারসেপ্ট’ এবং ‘ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন’। তাদের অভিযোগ, ট্রাম্প তার প্রেসিডেন্টের ক্ষমতা অপব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থে লাভবান হচ্ছেন, যা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত এবং অসাংবিধানিক।

মামলার কেন্দ্রবিন্দু হলো ‘ট্রুথ এপিআই’ নামে একটি বিশেষ সাবস্ক্রিপশন বা গ্রাহক সেবা। এই সেবার আওতায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মাসে ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) ফি দেয়, তবে তারা প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস-প্রেসিডেন্ট এবং সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের পোস্ট বা সরকারি ঘোষণা সাধারণ জনগণের আগেই পেতে পারেন।

ধরি, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নতুন শুল্ক বা ট্যাক্স তেলের ওপর আরোপ করতে যাচ্ছেন। তখন তিনি নিয়ম অনুযায়ী এই খবরটি তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে পোস্ট করবেন। এই পরিস্থিতিতে, যারা ‘ভিআইপি’ গ্রাহক হিসেবে মাসে ১ লাখ ডলার পরিশোধ করেছেন, তারা এই গুরুত্বপূর্ণ খবরটি সাধারণ মানুষের কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আগে পেয়ে যাবেন। এই সামান্য সময়ের সুযোগ ব্যবহার করে বড় বড় ব্যবসায়ী বা শেয়ার বাজারের ব্রোকাররা তেল সংক্রান্ত শেয়ার কেনাবেচা করতে পারবেন এবং ফলস্বরূপ কোটি কোটি টাকা লাভ করতে পারবেন। যখন অবশেষে সাধারণ মানুষ খবরটি জানতে পারবেন, তখন বড় ব্যবসায়ীরা ইতোমধ্যে নিজেদের ফায়দা লুটে নিবেন।

যেহেতু ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মটির প্রধান মালিক, তাই এই সাবস্ক্রিপশন থেকে আসা বিপুল পরিমাণ অর্থ সরাসরি তার প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। ট্রাম্প মিডিয়ার কর্মকর্তারাও এটিকে একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে প্রচার করতে শুরুর করেছেন।

এছাড়াও, ইতোমধ্যে বিভিন্ন বড় বড় আর্থিক সংবাদমাধ্যম এবং ট্রেডিং ফার্ম এই সেবাটি কিনেছে বলে জানা গেছে। ডেমোক্র্যাট নেতাদের পক্ষ থেকে এর কঠোর সমালোচনা করা হয়েছে এবং তারা বলেছেন, এটি সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে ধনীদের বাজার নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করছে।

মামলাকারীরা আদালতের কাছে আবেদন করেছেন যেন এই বৈষম্যমূলক ব্যবস্থাকে বেআইনি ঘোষণা করা হয়। একই সাথে, যতদিন অর্থের বিনিময়ে এই ধরনের বিশেষ সুবিধা বিক্রি করা হবে, ততদিন পর্যন্ত সরকারি ঘোষণার কাজে ‘ট্রুথ সোশ্যাল’-এর ব্যবহার নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। তবে হোয়াইট হাউস কিংবা ট্রাম্প মিডিয়া, এই মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় সিজি সদস্যদের ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি:

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ এম


নকলায় সিজি সদস্যদের ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা

শেরপুরের নকলা কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের জন্য ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয় উপজেলার ৭নং টালকী ইউনিয়নের টালকী কমিউনিটি ক্লিনিকে।

এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরন পরিবর্তন (এসবিসি) প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অংশ হিসেবে।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তাররের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ এবং স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা কমিউনিটি পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং সিজি সদস্যদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসূতি মাদের গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন ও নিরাপদ প্রসবসহ মা ও শিশুদের স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। বক্তারা সিজি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।

এসময় স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীসহ কমিউনিটি গ্রুপ (সিজি)-এর অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনের পর রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৭ এম


জুলাই আন্দোলনের পর রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

দেশের রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে প্রাণহানি ঘটছে। চলতি বছরের জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত ৯৪৯টি রাজনৈতিক সহিংসতায় ২১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সহিংসতা কমার আশা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে সহিংসতা বেড়ে গিয়েছে। দেশের রাজনৈতিক সংঘাতে এক দলের নেতাকর্মীদের সঙ্গে আরেক দলের নেতাকর্মীদের সংঘর্ষের চেয়ে অত্যন্ত বেশি মধ্যে একই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে প্রাণহানি ঘটছে। মূলত প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও টেন্ডার নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হয়ে সংঘাত বৃদ্ধি পেয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মানবাধিকার সংগঠনগুলি এসব তথ্য সংগ্রহ করেছে।

উপরোক্ত সূত্র অনুযায়ী, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই বছরে দেশে সহিংসতার অনেক ঘটনার উদ্ভব হয়েছে। বিশেষভাবে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে, ২২ মাসের মধ্যে ৯৪৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯ হাজার ৭৯৫ জন আহত এবং ২১৩ জন নিহত হয়েছে। এই রাজনৈতিক সহিংসতার অধিকাংশ বিএনপি এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যদের মধ্যে সংঘটিত হয়েছে। এই সময়ের মধ্যে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ৪৯৪টি ঘটনায় ৫ হাজার ৫৮১ জন আহত এবং ১১৮ জন প্রাণ হারিয়েছে। দীর্ঘদিন পর ক্ষমতার বলয়ে আসা বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রভাব বিস্তার এবং অর্থনৈতিক স্বার্থের জন্য সংঘাত বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, দলীয় নেতৃত্বের কার্যকর নিয়ন্ত্রণের অভাব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা পরিস্থিতি অতি সংকটাপন্ন করে তুলেছে। পুলিশকে সংঘর্ষ থামানোর দায়িত্ব পালন করতে বলা হলেও তারা মনোবল সংকটে থাকায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। পুলিশের উপর হামলার কোনো বিচার না হওয়া এবং পুলিশ হত্যার বিচার না হওয়ায় তাদের মনোবল কমে গেছে।

সূত্র জানায়, বিগত ২০২৪ সালের ডিসেম্বর মাসে নরসিংদীর সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচদোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক নিহত হন। এরপর ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিহত হন। একই বছরের ২১ মার্চ চট্টগ্রামের খুলশীতে ইফতার বিতরণ এবং ঈদ শুভেচ্ছা ব্যানার টানানোর ঘটনায় বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন ছাত্রদল নেতা প্রাণ হারান। চলতি ২০২৬ সালের ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচন ইশতেহার অনুষ্ঠানে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত হন।

গত ২৩ মার্চ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর পাশাপাশি, বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ১৬৪টি সহিংসতার ঘটনাও ঘটেছে। এই ঘটনাগুলিতে মোট ১২ জন মারা গেছে এবং আহত হয়েছেন ১ হাজার ৫২৫ জন। বিএনপি এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে ১১১টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর ফলে ৪১ জন নিহত ও ১ হাজার ১০৬ জন আহত হয়েছেন।

দেশের রাজনৈতিক সংঘাত নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারছে না। পুলিশের ওপর হামলার ক্ষেত্রেও অনেক সময় সব দল এক হয়ে হামলা করছে। জুলাই আন্দোলনে পুলিশের হত্যার বিচার না হওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বর্তমানে পুলিশের ওপর হামলা বাড়ছে, যেখানে বিএনপি, জামায়াত ও এনসিপি সকলেরই আগ্রহ রয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পুলিশের হামলার শিকার হওয়ার একটি বড় কারণ হচ্ছে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রযোজ্য বল প্রয়োগের স্ট্যান্ডার্ড রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে অনুসরণ করছে পুলিশ। জনসাধারণকেও আইন মানার রাস্তায় উল্লেখযোগ্যভাবে সচেতন হতে হবে। পুলিশের ওপর হামলার প্রতিটা ঘটনায় মামলা রুজু হয়েছে এবং যারা হামলা করেছেন তাদের অনেকেই গ্রেফতার হয়েছেন। এখনও যারা গ্রেফতার হননি, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। বর্তমানে পুলিশ বেশ চাঙা, তবে জনগণের আইন মানার প্রবণতা বাড়ালে পুলিশ আরও শক্তিশালী হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%