১২:৪২ এম
জুলাই গণঅভ্যুত্থানে নিহত এবং আহতদের স্মরণ করতে, সেই সঙ্গে স্বৈরাচার, সহিংসতা ও গণতন্ত্রবিরোধী রাজনীতির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) একটি প্রতীকী কর্মসূচি পালন করেছে।
সোমবার (৩ আগস্ট), বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘স্বৈরাচারের স্থানে ডাস্টবিনে’ নামক কর্মসূচিতে জকসুর নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির মাধ্যমে স্বৈরাচার, গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, স্টান্টবাজি, সহিংসতা এবং শিক্ষাঙ্গণে দলীয় রাজনীতির বিরুদ্ধে একটি দৃঢ় অবস্থান নেওয়া হয়েছে। কর্মসূচির উদ্যোক্তা হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নুর নবী কাজ করেছেন।
আরও পড়ুন: মেহেরপুরে মোটরসাইকেল ছিনতাই, সড়কে মিলল ২ বোমাসদৃশ বস্তু
জকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নূর নবী এ প্রসঙ্গে মন্তব্য করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের স্মৃতির প্রতি সম্মান জানাতেই আমরা এই কর্মসূচি পালন করছি। স্বৈরাচার, দুর্নীতি, চাঁদাবাজি, স্টান্টবাজি, সহিংসতা এবং শিক্ষাঙ্গণের দলীয় রাজনীতির জন্য স্থান নেই।’
তিনি আরও যোগ করেন, ‘গণতন্ত্র, জবাবদিহি এবং আইনের শাসনের পক্ষে একটি কার্যকর অবস্থান নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জকসু গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।’
জকসু জানায়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো স্বৈরাচার, দমন-পীড়ন, গুম, খুন এবং গণতন্ত্রবিরোধী রাজনীতির বিরুদ্ধে একটি প্রতীকীভাবে ঘৃণা ও প্রত্যাখ্যানের বার্তা বহন করা। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, নির্বাহী সদস্য ফাতেমা আক্তার, আব্দুল্লাহ আল ফারুক, মেহেদী হাসান এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন