০৫:৩২ পি.এম
বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এসেছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের সঙ্গে।
আজ সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতের সময় প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে ভূয়সী প্রশংসা করেছে। মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
মন্ত্রী এ সময় বলেন, 'আমরা যদি এদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে দেশকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব। এজন্য আমরা Technical and Vocational Education (TVET) সেক্টরের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি।'
আরও পড়ুন: জলবায়ু সংকটের জন্য দায়ী নয় যারা, তাদের ঋণ নিতে বাধ্য করা যাবে না: খলিলুর রহমান
তিনি আরো বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ এবং বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে।
এছাড়া, বৈঠকে শিক্ষার মানোন্নয়নে দুই দেশ ভবিষ্যতে আরো নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, বাংলাদেশস্থ চীনা এমবাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন