০১:৫৫ পি.এম
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দলগতভাবে আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে। কারণ, যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, তারা মূলত নিজেদের স্বার্থ হাসিলের জন্যই তা করে।
এতে রাষ্ট্র বা মানুষের কোনো উপকার হয় না।
আরও পড়ুন: তামাকবিরোধী জোটের স্বাগত: সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত’ ঘোষণার সিদ্ধান্ত
রবিবার চট্টগ্রামের ফটিকছড়িস্থ বাবুনগর মাদরাসায় হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি বাংলাদেশে ইসলামকে সুরক্ষিত রাখবার এবং ইসলামকে সহীহ পথে পরিচালনার একটি সংগঠন।
যারা ইসলামের পক্ষে কথা বলে এবং নিজেদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে না— এজন্যই নীতিগতভাবে আমি তাদের পছন্দ করি।
আরও পড়ুন: তুরাগে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেফতার
দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, এবার পার্বত্য তিন জেলা, চট্টগ্রাম ও সিলেটে গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ ভয়াবহ প্লাবন হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আগে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে হবে ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; তারপর রাজনীতি আর নির্বাচন।
এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল, আবু তালেব, মাওলানা ইয়াহিয়া এবং নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া সহ বিএনপি এবং হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন