১১:১৪ এম
ঝালকাঠির নলছিটিতে পুলিশ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৩ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ব্র্যাক হাউজ আবাসনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নলছিটি থানার এসআই (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল গোপালপুর এলাকার তুলু মালির বসতঘরে অভিযান চালায়। অভিযানের সময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা এবং মাদকসেবনের যন্ত্রাংশসহ মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ রিপন হাওলাদার, যিনি ‘হঠাৎ রিপন’ নামে পরিচিত (৪৫), গ্রেপ্তার হন।
এছাড়া, পুলিশের উপস্থিতি টের পেয়ে কামদেবপুর গ্রামের মৃত মান্নাতের ছেলে মো. নাছির উদ্দিন (৫০) সহ আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: ভেরিয়া জামালপুরের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
গ্রেপ্তার হওয়া রিপন হাওলাদার নলছিটি উপজেলার মালুহার গ্রামের মৃত আ. লতিফ হাওলাদের পুত্র। তিনি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। অপরদিকে, পলাতক নাসিরুদ্দিন সুবিদপুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।
এ ঘটনায় নলছিটি থানায় ৪ অক্টোবর ২০২৬ তারিখে এফআইআর নং-২ এবং জিআর নং-২০০-এ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "জুয়া-মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।" জুয়া আয়োজন বা অংশগ্রহণের তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন: কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের ৫ বছর পূর্তি, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক রোগী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন