০৯:৫৫ এম
একটি মাদ্রাসায় ১৫ জন শিক্ষক কর্মচারী রয়েছে, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ১২ জন। পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব ইন্দ্রকুল ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসায় এমন অবস্থা দেখা গেছে। শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংখ্যা বেশি। মাদ্রাসার সুপার ও প্রতিষ্ঠাতা জানিয়েছেন, অবকাঠামো সংকট এবং অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে না। তবে জেলা শিক্ষা কর্মকর্তা খুব শীঘ্রই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব ইন্দ্রকুল ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ৯টি ক্লাসরুম রয়েছে। এর মধ্যে তিনটিতে ১ জন থেকে ৩ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে, অন্যগুলো শিক্ষার্থীদের অভাবে খালি পড়ে আছে। শিক্ষার্থী না থাকায় শিক্ষকরা অলস সময় কাটাচ্ছেন।
১৯৯৪ সালে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে পূর্ব ইন্দ্রকুল ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালে এটি এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছোট দুটি জরাজীর্ণ টিনসেট ঘরে মাদ্রাসাটিতে ১২ জন শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। যদিও শিক্ষার্থী ও কর্মচারীর সংখ্যা ১৫ জন। শিক্ষার্থীর উপস্থিতি কম হলেও, প্রতিষ্ঠনটি অন্য বেসরকারি মাদ্রাসার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে টিকিয়ে রাখা হচ্ছে।
আরও পড়ুন: ঢাকা-১৮ আসনে তারেক রহমানের জন্মবার্ষিকীতে দোয়া ও বৃক্ষরোপণ
মাদ্রাসার শিক্ষকরা জানান, যোগাযোগের অনুন্নত ব্যবস্থা এবং কাঁচা সড়ক, পাশাপাশি মাদ্রাসার চারপাশে অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর ফলে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
মাদ্রাসাটির সুপার মাফুজা বেগম জানিয়েছেন, অবকাঠামো সংকট এবং যাতায়াত ব্যবস্থার কারণে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা বাড়ানো যাচ্ছে না। তবে আমাদের ১ শতর বেশি শিক্ষার্থী রয়েছে, অনেকেই অসুস্থ থাকায় আসতে পারেনি।
জেলা শিক্ষা অফিসার মুহাঃ মজিবুর রহমান বলেন, আমি শিক্ষার্থীর বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থী থাকবে না এবং শিক্ষকরা বসে বসে বেতন নেবে, এটা হতে পারে না।
উল্লেখ্য, পূর্ব ইন্দ্রকুল গ্রামের ১ কিলোমিটার এলাকার মধ্যে আরও ৩টি মাদ্রাসা ও ২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। জেলায় মোট মাদ্রাসা রয়েছে ২৪৬টি।
আরও পড়ুন: গফরগাঁওয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন, স্বস্তির আশায় এলাকাবাসী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন