১১:৫০ এম
দেশের বাজারে সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে; বোতলজাত এবং খোলা—দুই ক্ষেত্রেই প্রতি লিটারে দাম বেড়েছে ৩ টাকা। নতুন হার অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকার পরিবর্তে ২০৭ টাকায় এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকার বদলে ১৮৮ টাকায় বিক্রি হবে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকাতেই অপরিবর্তিত রাখা হয়েছে।
এছাড়া, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি, আমদানি খরচ এবং দেশের সামগ্রিক সরবরাহ চিত্র পর্যালোচনা করে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আরও পড়ুন: নতুন মজুরি নিয়ে খুশী শ্রমিকরা, গাজীপুরের কারখানায় কর্মচাঞ্চল্য ফেরত
সয়াবিন তেলের আগের এবং বর্তমান দাম
লিটারপ্রতি আগের দাম
বর্তমান দাম
বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা
আরও পড়ুন: নারিকেলের ছোবড়া: বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত
২০৭ টাকা
খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা
১৮৮ টাকা
বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুদ, বৈশ্বিক ও দেশীয় বাজারদর, এলসি (ঋণপত্র) খোলা এবং সার্বিক আমদানি পরিস্থিতি তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করে। ওই প্রতিবেদন এবং দেশ-বিদেশের বাজার বাস্তবতা বিশ্লেষণ করে সবার সম্মতিতে সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: সংশোধিত বাজেটে ব্যয়ের অঙ্ক বাড়ছে
আলোচনায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উল্লেখ করেন, এর আগে সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল।
পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধি পেলেও স্থানীয় বাজারে দাম আর সমন্বয় করা হয়নি। ফলে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ সচল রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছিল। সামনে পবিত্র রমজানকে কেন্দ্র করে দেশে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিশ্ববাজারের দাম ও বর্তমান আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে নতুন দর নির্ধারণের প্রস্তাব দেয় সংগঠনটি।
অন্যদিকে, বাজারে ভোজ্যতেলের জোগান স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদদারি এবং নির্ধারিত দামের বেশি মূল্যে তেল বিক্রির প্রবণতা রুখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এলএনজি ঘিরে বড় সংকটের আশঙ্কা গবেষণায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন