০১:৪৩ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করলেও ইউক্রেনের কাছে তিনি একজন ‘খুনি’ এবং শত্রু বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার (২০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্পের পুতিনকে কী নামে ডাকবেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে ইউক্রেনের জন্য পুতিন শত্রু, একজন মানুষ হত্যাকারী।
বৃহস্পতিবার চীন সফরের সময় পুতিনের সঙ্গে বৈঠকের ফাঁকে ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে নিজের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পুতিনের সঙ্গে তার বহু বছরের চমৎকার সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন: রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বড় জয়, বিজেপির ভরাডুবি
জেলেনস্কি বলেন, বিশ্বের অধিকাংশ মানুষের কাছে পুতিন একজন খুনি। কারণ, তিনি প্রতিদিন ও প্রতি রাতে মানুষ হত্যা করছেন। ট্রাম্পের পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করার ফলে রুশ প্রেসিডেন্টের ওপর যথেষ্ট চাপ তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের সেতু ও বিভিন্ন রেলস্টেশনে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইউক্রেনের সাম্প্রতিক হামলায় ক্রিমিয়া সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক দিন পর এ হামলা চালানো হয়।
জেলেনস্কি একে চলতি বছরের সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, রাশিয়া ১১০টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪০০টির বেশি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
হামলার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, জেলেনস্কি ও পুতিন—দুজনই যুদ্ধ শেষ করতে চান। পুতিনকে বন্ধ সম্বোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাকে (পুতিনকে) আমার বন্ধু বলেছি, যুক্তরাষ্ট্রের নয়।
আরও পড়ুন: ককরোচ পার্টি কি আন্দোলন থেকে পিছু হটছে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন