১০:৪০ এম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও একটি শিশুর মৃত্যু ঘটেছে। এই মৃত্যুর ফলে গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।
শনিবার হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া শিশুটির বয়স ছিল ১০ মাস। এই শিশুকে গত ২ জুন হামের উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
অন্যদিকে, বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১০০ শিশুর চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ১৯ শিশু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন