০২:০৯ পি.এম
মায়ামির ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে কাসেমিরো। ছবি : এক্স থেকে
শৌর্য বীর্যে, বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। স্পেনের এই ক্লাবে খেলতে অনেক ফুটবলার স্বপ্ন দেখেন।
কিন্তু, অনেকেরই সেই স্বপ্ন পুরোপুরি পূরণ হয় না। সেই ক্লাবের হয়ে সবকিছুই জিতেছেন কাসেমিরো।
আরও পড়ুন: রেলের ১৬৪ মিটার গেজ ইঞ্জিনের ১১৫টি মেয়াদোত্তীর্ণ
ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে একটি নয়, ৫টি শিরোপা রয়েছে কাসেমিরোর নামে। লা লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ সহ আরও বেশ কিছু ট্রফি তার নামের পাশে রয়েছে।
ব্রাজিলের হয়ে তিনি ২০১৯ সালের কোপা আমেরিকা জিতেছেন।
এছাড়া, ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১১ সালে তিনি যুব বিশ্বকাপও জিতেছিলেন।
আরো অনেক শিরোপাও রয়েছে ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারের সাথে। সামনে আরও কিছু যোগ হতে পারে।
আরও পড়ুন: মোটরসাইকেলচালকদের জন্য নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিআরটিএ
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে কাসেমিরো সেই লক্ষ্যের কথাও জানিয়েছেন।
তবে, স্বপ্নের ট্রফিটায় হয়তো কখনোই চুমু এঁকে দিতে পারবেন না কাসেমিরো। কারণ, তিনি তিনবার বিশ্বকাপ খেলেছেন কিন্তু একবারও সেই শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ পাননি।
অধিকন্তু, ফিফার টুর্নামেন্টটিতে খেলার সম্ভাবনাও তার আর নাই। এমন ইঙ্গিত তিনি নিজেই দিয়ে রেখেছেন।
তাহলে, মায়ামিতে যোগ দিয়ে তিনি জানান, স্বপ্নের ট্রফি নিয়ে কথা বলাটা সত্যিই কষ্টের।
আরও পড়ুন: ঝিনাইদহে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক
বিশ্বকাপ নিয়ে কাসেমিরো বলেছেন, ‘সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। এ নিয়ে কথা বলাটা কষ্টের। সব সময় স্বপ্ন ছিল একজন বিশ্বকাপ জয়ী ফুটবলার হবো। তবে আমার সৌভাগ্য তিনবার বিশ্বকাপ খেলতে পেরেছি। সঙ্গে গোলও আছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন