০৪:৩৮ পি.এম
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন যাত্রী নিয়ে চলাচলকারী একটি ফেরিতে আগুন লাগার বিষয়ে অন্তত পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন। রবিবার (২ আগস্ট) দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এই বিষয়ে একটি বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। ফেরিটিতে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আর হতাহতদের পরিচয় ও আগুন লাগার পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। সূত্র: রয়টার্স, এনডিটিভি।
আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন