ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রবাসীকল্যাণ মন্ত্রীর


মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রবাসীকল্যাণ মন্ত্রীর

মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মানবপাচার ও অবৈধ অভিবাসনের মাধ্যমে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি উল্লেখ করেন, মানবপাচারকারী ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন: সরকারি খরচে ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর

সুনামগঞ্জ থেকে লিবিয়া হয়ে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করতে গিয়ে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের অবৈধ পথে বিদেশ যেতে উদ্বুদ্ধকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত সব দালালচক্র এবং মানবপাচারকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

 

আরও পড়ুন: গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব, দোয়া চাইলেন পরিবার

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর বিষয়ে আরিফুল হক চৌধুরী জানান, দ্রুতই নতুন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। এ ক্ষেত্রে সিলেট অঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জের কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে এ অঞ্চলের তরুণেরা দালালের খপ্পরে না পড়ে সরকারি নিয়মে নিরাপদে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন।

দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (ট্রেনিং সেন্টার) স্থাপনের ঘোষণা দেন মন্ত্রী।

 

সভায় প্রজেক্টরের মাধ্যমে সমুদ্রপথে অনিয়মিত অভিবাসনসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। এতে উল্লেখ করা হয়, ২০২৩ ও ২০২৪ সালে সমুদ্রপথে অনিয়মিতভাবে ইতালিতে যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে ছিলেন। ২০২৩ সালে ইতালিতে পৌঁছানো মোট অনিয়মিত অভিবাসীদের প্রায় ৩১ শতাংশ বাংলাদেশি নাগরিক ছিলেন।

আরও পড়ুন: রোববার শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো বাংলাদেশির সংখ্যা ২০২১ সালে প্রায় ১৫ হাজার ১৮৮, ২০২২ সালে ১২ হাজার ৭৭৫, ২০২৩ সালে প্রায় ১৫ হাজার এবং ২০২৪ সালে প্রায় ২০ হাজার ছিল।

সভায় জানানো হয়, বাংলাদেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিতভাবে বিদেশে যাওয়া ব্যক্তিদের প্রায় সবাই প্রথমে লিবিয়াকে ট্রানজিট ও রুট হিসেবে ব্যবহার করেন।

 

বাংলাদেশে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা বেশি এমন জেলার মধ্যে সুনামগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও মাগুরার নাম উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

সভায় আরো বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের এমপি নুরুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানসহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করা হবে: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করা হবে: শামা ওবায়েদ

কোনো দলের নেতাকর্মীই যেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কারাগারে বা আটক না থাকেন, তা বর্তমান সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে আমরা মানবাধিকার রক্ষায় সচেষ্ট আছি। আমরা জনগণের কাছে দায়বদ্ধ।’

তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলের নেতাকর্মী—কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কারাগারে বা আটক না থাকেন, সেটি নিশ্চিত করাই সরকারের অবস্থান।

এ বিষয়ে তার ভাষ্য, ‘ বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যে দলেরই হোক, অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিশোধের কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।’

বাংলাদেশে অনির্দিষ্টকাল ধরে রাজনৈতিক প্রতিপক্ষের ব্যক্তিরা বিনা বিচারে কারাগারে আটক রয়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গত সোমবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে। সেই প্রসঙ্গে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, দেশের ইতিহাসে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর নেতাকর্মীরা।

‘সুতরাং আমরা কখনোই চাইব না যে বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই সকল মানবাধিকার... মিনিমাম (ন্যূনতম) মানবাধিকার যেন প্রত্যেকটি নাগরিককে এনশিওর (নিশ্চিত করা) করা হয়,’ বলেন তিনি।

জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের বিরুদ্ধে এবং গুম-খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলোর অনেকগুলোই আইনগতভাবে যথাযথ।

তবে এর বাইরে ‘অতি উৎসাহী’ হয়ে অনেকে কিছু মামলা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। এসব মামলা আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আইন মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে, মামলাগুলো পর্যালোচনা করে যদি কোনো মামলায় সত্যতা বা যথেষ্ট ভিত্তি পাওয়া না যায়, তাহলে সেগুলোর বিষয়ে পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদিশা এরশাদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


বিদিশা এরশাদ গ্রেপ্তার

 

পুলিশ সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারটি মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে করা হয়।

 

জানা গেছে, একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানার ওসি দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত মে মাসে বিদিশাকে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড প্রদান করে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

 

কারাদণ্ডের পাশাপাশি বিদিশা সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার গুলশান থানায় মামলাটি করেন। পুলিশ নিশ্চিত করেছে যে, ওই মামলায় তাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : ব্যাটিং ব্যর্থতায় প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।

প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল করে ১২২ রান করে। জবাবে ৬ উইকেটে ৬৪৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১১২ রানে গুটিয়ে তৃতীয় দিনেই ম্যাচ হারে বাংলাদেশ ‘এ’ দল।

প্রিটোরিয়ায় প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ১৭০ এবং দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৬২২ রান করে দক্ষিণ আফ্রিকা ‘এ’।

তৃতীয় দিন ৬ উইকেটে ৬৪৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’। এতে ৫২৫ রানে লিড নেয় প্রোটিয়ারা।

দলের হয়ে অধিনায়ক মারকুইস অ্যাকারম্যান ২৪ চার ও ৭টি ছক্কায় ২৩৭ বলে ২৫৬ রান করেন। ১৫ চার ও ৫ ছক্কায় ২৬৩ বলে ২০০ রানে অপরাজিত থাকেন সিনেথেম্বা কোশিলে।

আনামুল হক ৯৮ রানে ৩ উইকেট নেন।

৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার মোহাম্মদ নাইম। এছাড়া আনামুল অপরাজিত ১৯, অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ১৮ ও নাইম হাসান ১৩ রান করেন।

দক্ষিণ আফ্রিকার তিন বোলার ৩টি করে উইকেট নেন।

আগামী ৩০ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চারদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে স্টার্ট ফান্ডের মানবিক সহায়তা কার্যক্রম: অবহিতকরণ সভায় নতুন উদ্যোগের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


সন্দ্বীপে স্টার্ট ফান্ডের মানবিক সহায়তা কার্যক্রম: অবহিতকরণ সভায় নতুন উদ্যোগের বার্তা

চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যা স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত হয়।

মঙ্গলবার সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদ সভাকক্ষে ‘লার্নিং শেয়ারিং মিটিং অব দ্য হিউম্যানিটারিয়ান রেসপন্স প্রোগ্রাম’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়। কোস্ট ফাউন্ডেশন ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ ফর ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের আওতায় এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

সভায় জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে পরিচালিত প্রকল্পের আওতায় সন্দ্বীপের ৫টি ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে নগদ অর্থ ও গবাদিপশুর খাদ্য সহায়তা প্রদান করা হবে। স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে পরিচালিত এসব কার্যক্রমে কাজের বিনিময়ে অর্থ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। তিনি বলেন, কোস্ট ফাউন্ডেশন স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্রুত সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, যা প্রশংসনীয়। তিনি দুর্যোগকালীন মানবিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রমকে আরও জোরদার করতে সংস্থাটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মাকছুদুর রহমান, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা রাজীব ঘোষ, প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সারিকাইত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাছলিমা বেগম এবং মগধরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইলিয়াছ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%