০৩:৫৩ এম
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আরো দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দুটি আলাদা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—ধারাবারিষা গ্রামের আমির হোসেনের ছেলে আল আমিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার নুর মোহাম্মদ মোল্লার ছেলে আনিসুর রহমান (২৫)।
নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শাকিল হত্যা মামলার জিজ্ঞাসাবাদের জন্য আরো দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাদের মামলায় গ্রেপ্তার করা হবে কিনা, সে বিষয়ে পরে জানানো হবে। তদন্তের স্বার্থে তিনি এর বেশি কিছু জানাতে চাননি।
আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম বলেছেন, হত্যা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ও কচুগাড়ী এলাকা থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে তাদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও জানান, যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়, তবে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
এর আগে একই মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে তার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এমই
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী রামা দে গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন