১০:৪২ পি.এম
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, তবে এতে কেউ হতাহত হয়নি।
রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সেখানে ককটেল বিস্ফোরিত হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিআইডি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।
আরও পড়ুন: লগি-বৈঠার আওয়ামী লীগকে দমন করতে হবে: শামা ওবায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন