ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া, বিজেপির কটাক্ষ ‘দিল মে বাবর’


বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া, বিজেপির কটাক্ষ ‘দিল মে বাবর’

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য টেলিভিশনে দেখে কেঁদে ফেলেছিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। ১৯৯২ সালের ওই ঘটনার ফলে তার মনে হয়েছে, ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষায় একটি দীর্ঘ লড়াইয়ের প্রয়োজন রয়েছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অতীতের সেই স্মৃতি নিয়ে আলোচনা করেছেন।

নিজের আত্মজীবনী প্রকাশের আগে দেওয়া সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী উল্লেখ করেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং তাদের সহযোদ্ধারা যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেটিকে ধরে রাখতে দীর্ঘ সংগ্রামের প্রয়োজন হবে। বাবরি মসজিদ ধ্বংসের সময় তার মধ্যে এই উপলব্ধি জন্মেছিল।

সাক্ষাৎকারে কংগ্রেসের রাজনৈতিক ভূমিকা নিয়েও আত্মসমালোচনা করেন সোনিয়া। তার মতে, বিজেপির উত্থানের পেছনে কংগ্রেসের নিজেদের ব্যর্থতারও একটি ভূমিকা ছিল। তিনি মন্তব্য করেন, দলটি অনেক ক্ষেত্রেই আত্মতুষ্টিতে ভুগেছে এবং পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট সক্রিয় ছিল না।

আরও পড়ুন: ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের নতুন সম্ভাবনা

সোনিয়ার এই বক্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও সংসদ সদস্য সুধাংশু ত্রিবেদী।

ত্রিবেদী অভিযোগ করেন, সোনিয়ার বক্তব্যে প্রমাণিত হয় যে, বাবর সম্পর্কে কংগ্রেসের যে সহানুভূতি আগে ছিল, তা এখনও রয়েছে। তিনি বলেন, “তখন কংগ্রেসের হৃদয়ে বাবর ছিলেন, এখনো আছেন।” ত্রিবেদী দাবি করেন, কংগ্রেস মহাত্মা গান্ধীর ‘রামরাজ্য’-এর ধারণা থেকে সরে গিয়ে ‘বাবর রাজ’-এর দিকে ঝুঁকেছে।

এছাড়া, বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য সোনিয়া কখন এবং কোন টেলিভিশন চ্যানেলে দেখেছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির এই নেতা। ত্রিবেদী বলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ঘটনাটি নিয়ে সংবাদ প্রচার হয়েছিল। তবে সেদিন কোন ভারতীয় টেলিভিশন চ্যানেলে সোনিয়া ধ্বংসের দৃশ্য দেখেছিলেন, তা জানতে চান তিনি।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় করসেবকদের একটি বিশাল দল বাবরি মসজিদ ভেঙে ফেলে। ঘটনাটি ভারতের রাজনীতি ও সাম্প্রদায়িক সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়। মসজিদটি ঘিরে দীর্ঘদিনের বিরোধের পর ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দেন এবং মসজিদ নির্মাণের জন্য বিকল্প পাঁচ একর জমি বরাদ্দের নির্দেশ দেন।

আরও পড়ুন: পশ্চিম তীরে সহিংসতা ও গাজার পরিস্থিতি নিয়ে জাপানের উদ্বেগ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


বরগুনায় ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বরগুনা শহরের বিসিক শিল্পনগরীতে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযোগ রয়েছে যে, প্রতিষ্ঠানটি অনুমোদন ও প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই ইঞ্জিন অয়েল প্যাকেজিং এবং বাজারজাত করছে। অভিযানের ফলস্বরূপ, প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, আনুমানিক ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের খালি ক্যান, বোতল, ব্যারেল ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘গেইন সুপার’ নামে একটি ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার। প্রসিকিউটর হিসেবে বরগুনা বিএসটিআইয়ের পরিদর্শক আশিকুর রহমান উপস্থিত ছিলেন। অভিযানের সময় বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ও প্যাকেজিং সামগ্রী ব্যবহার করে ইঞ্জিন অয়েল ও মবিল মোড়কজাত করার বিষয়টি ধরা পড়ে।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি যথাযথ নিবন্ধন গ্রহণ না করেই বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে ইঞ্জিন অয়েল ও মবিল বাজারজাত করছে। জেলা প্রশাসন জানায়, এসব মোড়কে পণ্যের মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ এবং উৎপাদনস্থলসহ প্রয়োজনীয় তথ্যের উল্লেখ ছিল না।

অভিযানকালে প্রতিষ্ঠানটি থেকে ৮৪ কার্টন খালি কালো ক্যান, ৬০ কার্টন খালি কমলা ক্যান, ১৩০টি খালি ব্যারেল, ৬৫টি পাঁচ লিটারের মবিলের বোতল, ১৮টি এক লিটারের মবিলের বোতল এবং ১৫০টি খালি বালতিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং পণ্যের গুণগত মান ও সঠিক পরিমাপ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে আমন বীজ ধান কর্তন কার্যক্রম উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


বাকৃবিতে আমন বীজ ধান কর্তন কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আমন মৌসুমের বীজ ধান কর্তন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুহ. এনামুল হক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুল হক। এ ছাড়া খামার ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, "বছরের এ সময়ে ধান কাটা বাংলার গ্রামীণ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু কৃষিকাজ নয়, বরং গ্রামীণ জীবনের এক উৎসব। নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠাপুলি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।"

তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের খামারে উৎপাদিত বীজ বিক্রির মাধ্যমে একদিকে বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে উপকৃত হচ্ছে, অন্যদিকে এসব বীজ কৃষকের জন্য কতটা উপযোগী, তা মাঠপর্যায়ে যাচাইয়ের সুযোগ তৈরি হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কৃষিজমির পরিমাণ ধীরে ধীরে কমে এলেও কৃষিভিত্তিক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।"

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাকৃবির গবেষকদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, "কৃষি ও কৃষকের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজনের সঙ্গে যুক্ত খামারের কর্মকর্তা-কর্মচারীদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।"

প্রসঙ্গত, খামার ব্যবস্থাপনা শাখায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন জাতের ধান, গম ও তৈলবীজ উৎপাদন করা হয়। এসব বীজ কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তায় অবদান রাখছে বিশ্ববিদ্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে ককটেল হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


ঢাবিতে ককটেল হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত ককটেল হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) রাতে শুরু হওয়া এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে ছাত্রদল কেন্দ্রীয় সহ সভাপতি এইচ এম আবু জাফর বলেন, "নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা বাংলাদেশে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। শিক্ষার্থীদের সাথে নিয়ে এসব সন্ত্রাসীদের গণধোলাই দেয়া হবে। ইতিমধ্যে আমরা ৩ জনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছি। খুনি হাসিনাকে বলব, আপনার যদি সৎসাহস থাকে তাহলে বাংলাদেশে এসে আইনের মুখোমুখি হন। আমরা সরকারকে অনুরোধ করব, খুনি হাসিনাকে ফেরত এনে দ্রুত ফাসির রায় কার্যকর করুন।"

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, ঢাকা কলেজের যুগ্ম আহবায়ক ইজাবুল মল্লিক, তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন সহ অন্যান্য নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স ৮৮ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স ৮৮ কোটি ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৮৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৪ টাকা ৩২ পয়সা হিসাবে) এই রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৬ কোটি টাকা। রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ২২.৭ শতাংশ বৃদ্ধি ঘটেছে। গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার।

চলতি অর্থবছরের ২০২৬ সালের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ (১২,৩৪৪ মিলিয়ন) মার্কিন ডলার। আগের অর্থবছরের (২০২৫ সালের ১ জুলাই থেকে ৭ নভেম্বর) একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ (১০,৮৬৫ মিলিয়ন) ডলার। অর্থাৎ চলতি ২০২৬-২৭ অর্থবছরে (৭ নভেম্বর পর্যন্ত) বার্ষিক রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৩.৬ শতাংশে পৌঁছেছে।

এই সাত দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার।

এছাড়া, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার। দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ১০ হাজার ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%