ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩


নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমার করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

গ্রেফতাররা হলেন, সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতাররা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।  

শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় এবং দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ মিনিট পর হামলাকারীরা চলে গেলে ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পরিদর্শন্ত (তদন্ত) মাহাবুল কবির আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জ ও মৌলভীবাজারের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


সুনামগঞ্জ ও মৌলভীবাজারের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান
 
 
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত সাংগঠনিক কর্মসূচি পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তাঁকে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
 
শনিবার (২১ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘোষিত সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জেলা ও মহানগর পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এরই অংশ হিসেবে মাহবুবুর রহমানকে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার দায়িত্ব দেওয়া হয়।
 
এ দায়িত্বের মাধ্যমে সংশ্লিষ্ট দুই জেলার যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।
 
উল্লেখ্য,মাহবুবুর রহমান জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানিমূলক মামলা, তথ্য প্রাপ্তিতে বাধা এবং আর্থিক অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’।

গণমাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষা ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া ও সাধারণ সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা এই দাবিগুলো তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকরা সমাজের দর্পণ।

সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্‌স্বাধীনতা নিশ্চিত করা ও রাষ্ট্রের জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। কিন্তু সাম্প্রতিক সময়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরের অনিয়ম ও দুর্নীতির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গিয়ে গণমাধ্যমকর্মীরা প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের মুখে পড়ছেন।

সংগঠনটির পর্যবেক্ষণে উঠে আসা প্রধান তিনটি সংকট হলো:

* তথ্য প্রাপ্তিতে বাধা ও সেলফ-সেন্সরশিপ: সরকারি-বেসরকারি দপ্তর থেকে জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সংগ্রহে সাংবাদিকদের অসহযোগিতা ও হয়রানির শিকার হতে হচ্ছে। প্রভাবশালী মহলের চাপে অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে, যা অবাধ তথ্যপ্রবাহের অন্তরায়।

* শারীরিক ও আইনি নিরাপত্তাহীনতা: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও ডিজিটাল মাধ্যমে হেনস্তার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে অনলাইন গণমাধ্যমের কর্মীরা সাইবার হয়রানি ও আইনি জটিলতার শিকার হচ্ছেন।

* আর্থিক অনিশ্চয়তা ও অপসাংবাদিকতা: অনেক প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা না পাওয়া, ওয়েজবোর্ড বাস্তবায়ন না হওয়া এবং বিনা নোটিশে চাকরিচ্যুতির কারণে সাংবাদিকদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি কিছু অসাধু ব্যক্তির অপতৎপরতায় মূলধারার ও অনলাইন সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

এ পরিস্থিতি উত্তরণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি সুরক্ষাসংবলিত ৭ দফা দাবি জানিয়েছে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’:

১. বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের শারীরিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন করা এবং সাংবাদিকদের ওপর হামলাকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা।

২. বিশেষ ট্রাইব্যুনাল ও মামলা প্রত্যাহার: সাংবাদিক নির্যাতন, হত্যা ও হয়রানির প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিতে ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং পেশাগত কারণে দায়েরকৃত সব হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা।

৩. আইনি ও সাইবার সুরক্ষা: সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের পূর্বে প্রেস কাউন্সিল বা স্বাধীন তদন্ত কমিটির প্রাথমিক যাচাই বাধ্যতামূলক করা এবং সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার রোধ করে গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধ করা।

৪. তথ্য অধিকার ও হস্তক্ষেপ বন্ধ: তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে সাংবাদিকদের পেশাগত কাজে সব ধরনের প্রশাসনিক, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপ বন্ধ করা।

৫. তথ্যসূত্রের (Source) গোপনীয়তা রক্ষা: অনুসন্ধানী সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকের সংগৃহীত তথ্যের উৎস বা সোর্সের পরিচয় গোপন রাখার বিষয়ে পূর্ণ আইনি সুরক্ষা প্রদান করা।

৬. আর্থিক নিরাপত্তা ও শ্রম অধিকার: অনলাইন ও প্রিন্টসহ সব গণমাধ্যমকর্মীর জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, ন্যায্য বেতন-ভাতা, নিয়োগপত্র, ঝুঁকি ভাতা, চিকিৎসা ও পেনশন সুবিধা নিশ্চিত করা এবং শ্রম আইন লঙ্ঘন করে বিনা নোটিশে চাকরিচ্যুতি বন্ধ করা।

৭. দায়িত্বকালীন ক্ষতিপূরণ: পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক আহত, পঙ্গু বা নিহত হলে রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার পরিবারকে আজীবন উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ ও ভরণপোষণের আইনি বাধ্যবাধকতা তৈরি করা।

বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া বলেন, “সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হলে সমাজ অন্ধকারে নিমজ্জিত হয় এবং রাষ্ট্রে অবিচার ও দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের কলম কখনো থামবে না।” সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%