ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী


চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, "চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই।" তিনি উল্লেখ করেছেন যে, কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করার জন্য নীতিমালা অনুযায়ী সার সরবরাহ-ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য মো. রুহুল আমিনের একটি প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রশ্নটি টেবিলে উত্থাপিত হয়। চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য মো. রুহুল আমিন জানতে চান, বর্তমানে দেশে সারের চাহিদার পরিমাণ কত এবং চাহিদা অনুযায়ী কোনো ঘাটতি আছে কি না। তিনি আরও প্রশ্ন করেন, যদি ঘাটতি থাকে, তবে তা কী এবং কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ করার জন্য কী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, "চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই।" তিনি আরও জানান, কৃষকদের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সার বিতরণ কার্যক্রম মাঠপর্যায়ে নিবিড় মনিটরিং অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল নাহিয়ান গ্রেপ্তার, ১৭ রড ও পেট্রল উদ্ধার

তিনি বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার জন্য অঞ্চল, জেলা ও গুদামভিত্তিক চাহিদা, বরাদ্দ ও মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। যদি কোনো এলাকায় চাহিদার তুলনায় মজুত কম দেখা যায়, তবে প্রয়োজন অনুযায়ী অন্য গুদাম বা অঞ্চলে থেকে সার সরবরাহের মাধ্যমে ঘাটতি সমন্বয় করা হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এবং বিস্তারিত তথ্য জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবকের স্কুল ব্যাগে মিলল ২,৪০০ পিস ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


যুবকের স্কুল ব্যাগে মিলল ২,৪০০ পিস ইয়াবা

রাজধানীর তুরাগে সিএনজিচালিত রিকশার যাত্রী নাঈমুল ইসলামের (২৪) হাতে থাকা কালো স্কুল ব্যাগ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তুরাগের ধউর পুলিশে বক্সের সামনের চেকপোস্ট থেকে শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাঈমুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর থানার মোশারফপুর এলাকার বজলুর রহমান ও মিনারা খাতুনের ছেলে।

এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে তুরাগ থানাধীন ধউর পুলিশ বক্সের সামনে পাকা সড়কে নিয়মিত তল্লাশিচৌকি পরিচালনা করছিল পুলিশ। এ সময় একটি সবুজ রঙের সিএনজিচালিত রিকশাকে থামার সংকেত দেওয়া হয়। পরে তল্লাশি চালানোর সময় যাত্রী আসনে বসা নাঈমুল ইসলামের হাতে থাকা কালো রঙের স্কুল ব্যাগে সন্দেহজনক বস্তু পাওয়া যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি খুলে ১২টি নীল রঙের পলিথিনে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি পলিথিনে ২০০টি করে মোট ২ হাজার ৪০০ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোস্তাফিজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈমুল দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

নাঈমুল দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে চার খুন: মুচলেকায় মুক্তি পেলেন সিদ্ধার্থের বাবা-ভাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


রংপুরে চার খুন: মুচলেকায় মুক্তি পেলেন সিদ্ধার্থের বাবা-ভাই

রংপুরে ৪ খুন : মুচলেকায় ছাড়া পেলেন সিদ্ধার্থের বাবা-ভাই

 

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে, সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং বড় ভাই পার্থ দাসকে নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

 

প্রায় কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১০টার দিকে তারা ডিবি কার্যালয় থেকে বের হন।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও তার ভাই পার্থ দাসকে শনিবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

জিজ্ঞাসাবাদের বিষয়ে সিদ্ধার্থের বাবা বিনয় দাস জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ তাদের কাছে জানতে চেয়েছে। তিনি দাবি করেন, গণমাধ্যমে যে তথ্য তারা দিয়েছেন, পুলিশকেও মূলত সেই বিষয়গুলো জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে, নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

 

এ ঘটনায় পরদিন দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) এবং বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুরের ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি-২০২৫ এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেধাবী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এই সংবর্ধনা অনুষ্ঠানটি রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা হয়। একই সঙ্গে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬-এ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে গৌরব অর্জনকারী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ভাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোক্তার হোসেন।

প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

শহিদুল ইসলাম বাবুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "ভালোভাবে লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে এবং দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।" তিনি সরকারি বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের সৌভাগ্যবান উল্লেখ করে এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%