০৯:৪৬ পি.এম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর কথিত গুপ্ত কর্মসূচি প্রতিহতের দাবিতে বাগেরহাটের মোংলায় উপজেলা বিএনপি মিছিল করে।
রবিবার পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনির নেতৃত্বে মিছিলটি বের হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
আরও পড়ুন: নবাগত পুলিশ সুপারকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ফুলেল শুভেচ্ছা
মিছিল শেষে আয়োজিত পথসভার সময়ে আবু হোসেন পনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ বিভিন্ন স্থানে গোপনে মিছিল করার চেষ্টা করছে। এসব কর্মসূচি প্রতিহত করতে হবে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও যোগ করতে বলেন, শহর ও গ্রামাঞ্চলে মাদকের বিস্তার উদ্বেগজনক। মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মিছিল ও পথসভায় উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ হুমকি দিলেন নারায়ণগঞ্জের মৎস্যজীবী নেতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন