১০:৪১ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি দাবি করেছেন যে, ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি নিয়ে আলোচনায় ওয়াশিংটন নয়, বরং তেহরানই ‘মরিয়া’ অবস্থানে ছিল। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা মরিয়া হয়ে বৈঠকে বসিনি, আসলে ইরানই বৈঠকে বসেছে। তারা হতাশায় শেষ হয়ে গেছে।’ তিনি আরও জানান, সমঝোতা স্মারকে (এমওইউ) উল্লেখিত ৬০ দিনের আলোচনার সময়সীমা পূর্ণ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তিনি এ বিষয়ে বলেন, ‘আমরা পুরো ৬০ দিন পরিস্থিতি দেখব।’
এছাড়া, তিনি ইরানকে কোনো ধরনের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও সুস্পষ্টভাবে জানিয়ে দেন। ট্রাম্প লেখেন, ‘তারা কোনো অর্থ পাবে না, এক সেন্টও নয়।’
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন