০১:৫৪ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।
শনিবার (৬ জুন) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের নয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাবুল (৫০) টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার মৃত সানোয়ার হোসেনের ছেলে।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো উ-১১-৪২৮০ নম্বরের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এই আঘাতে খুঁটিটি ভেঙে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) শামীম শেখ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন