০২:০৫ পি.এম
বাগেরহাটের ফকিরহাটে একটি বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঘটনার সময় তার মরদেহ উদ্ধার করা হয়।
শেখ মুজিবুর রহমান সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের পুত্র।
পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই বসতঘর থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। স্থানীয়রা ঘরের দরজা ভেঙে মুজিবুর রহমানকে খাটের উপর মৃত অবস্থায় দেখতে পান। এরপর তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: খুলনায় ইমরান মিট সপের বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মুজিবুর রহমানকে শেষবার দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি গত ৩ দিনের যেকোনো সময় মারা গেছেন।
মৃত মুজিবুর রহমানের স্ত্রী ও সন্তান অনেক আগে মারা গেছেন। তার এক মেয়ে স্বামীর বাড়িতে থাকে এবং ছেলের সন্তান মো. সাইদুর রহমান ইমন অন্যত্র থাকেন। ফলে তিনি ওই বাড়িতে একা বসবাস করতেন বলে স্থানীয়রা জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কিভাবে মারা গেছেন, তা ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর জানা যাবে। তবে মরদেহ দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তিনি আরো ২-৩ দিন আগে মারা গেছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন