১০:২১ পি.এম
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো আজ বাংলাদেশে শ্রম খাতে সাম্প্রতিক অগ্রগতি এবং শিশুশ্রম কমাতে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেছেন।
রাজধানীর একটি হোটেলে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন।
বৈঠকের সময়, বাংলাদেশের শ্রম খাতের সাম্প্রতিক অগ্রগতি, শিশুশ্রম পরিস্থিতি, শ্রম আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আইএলওর অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।
এছাড়াও, তিনি শ্রম খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে আইএলওর ধারাবাহিক কারিগরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
হুংবো শিশুশ্রম হ্রাসে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেছেন, শ্রম খাতে বাংলাদেশকে আইএলও ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকের শুরুতে, আইএলও মহাপরিচালক জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশ নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল
তিনি আশা প্রকাশ করেন, ইউএনজিএর সভাপতিত্বকালে বাংলাদেশ ও আইএলওর মধ্যকার সহযোগিতা আরও জোরদার হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন