ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

গোবিপ্রবিতে নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ


গোবিপ্রবিতে নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার রাত ৮টায় তিনি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে যোগদান করেন।

যোগদানের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত সার্বিক উন্নয়নে সবার একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি দুর্নীতির সঙ্গে কখনো জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। তবে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’

এর আগে রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর বা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, ততদিন তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন: বেরোবি সেন্ট্রাল লাইব্রেরির তৃতীয় তলার নির্মাণকাজসহ ই-বুকস ও ই-জার্নালস উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি: হাসনাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত পাঁচ মাসের মধ্যে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত এবং ভোটচোরদের বিরুদ্ধে আমি চোখে চোখ রেখে কথা বলেছি।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপি আয়োজিত কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির শেষে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা মিতু বলেন, রাজাপুর-ঝালকাঠি আসনের এমপি হিসেবে জনগণের ভালবাসায় আমি ধন্য। কিন্তু আমি বিরোধী দলের এমপি হওয়ার কারণে জনগণের উন্নয়নে সরকারি বরাদ্দ বৈষম্যের শিকার হয়ে আছি। তবে আমি আমার সর্ব শক্তি দিয়ে জনগণের পাশে থাকবো।

কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে একটি পদযাত্রা রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় ৬০০ খামারির হাতে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


পটিয়ায় ৬০০ খামারির হাতে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উপকরণ বিতরণ

 

চট্টগ্রামের পটিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ৬০০ খামারির মাঝে আধুনিক পশुपালন ও দুগ্ধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারের এই উদ্যোগে খামারিরা আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় আরো উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রবিবার (১৯ জুলাই) দুপুরে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগী খামারিদের হাতে উপকরণ তুলে দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ। সঞ্চালনা করেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কনক বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বলেন, সরকার কৃষি ও প্রাণিসম্পদ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরো বলেন, খামারিরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম চালিকাশক্তি। উৎপাদন বৃদ্ধি, নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ এবং খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, সরকারি সুযোগ-সুবিধার সঠিক ব্যবহার এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে পটিয়ার প্রাণিসম্পদ খাতকে আরো সমৃদ্ধ করা সম্ভব। এতে খামারিদের আয় বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে উৎসাহ দেওয়া। তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়মিত প্রশিক্ষণ, চিকিৎসা, টিকাদান ও কারিগরি পরামর্শের মাধ্যমে খামারিদের সহায়তা দিয়ে যাচ্ছে।

উপকারভোগী খামারিদের মধ্যে বিতরণ করা সাত ধরনের উপকরণের মধ্যে ছিল দুটি মিল্ক ক্যান, একটি স্টিলের বালতি, একটি টিট ডিপিং কাপ (জীবাণুনাশক ব্যবহারের জন্য), হ্যান্ড গ্লাভস, গামবুট, একটি টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি মিটার এবং দুধ মাপার চারটি স্টিলের পাত্র।

অনুষ্ঠানে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোছাইন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শত শত খামারি উপস্থিত ছিলেন।

এ সময় খামারিরা সরকারি সহায়তা ও কারিগরি সহযোগিতা আরো বাড়ানোর দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে পটিয়ার প্রাণিসম্পদ খাত আরো সমৃদ্ধ হবে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের মাদক নয়, খেলাধুলায় মনোযোগী হতে হবে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


তরুণদের মাদক নয়, খেলাধুলায় মনোযোগী হতে হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ সমাজকে মাদক এবং সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মূলধারার ক্রীড়ায় সম্পৃক্ত করার উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং সবাইকে সমানভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রানারআপ হয়।

মন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি—উভয়পক্ষের চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি দলকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। তাঁর এ ঘোষণায় উপস্থিত খেলোয়াড়, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর আয়োজন করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের অংশগ্রহণ এ আয়োজনকে আরও অর্থবহ ও মানবিক করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় মাদক মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


সাতক্ষীরায় মাদক মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার এক আসামিসহ মোট ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার মোমরেজপুর গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে লিটন সরদার, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের জালাল হোসেনের ছেলে আয়ান আহমেদ ওরফে জনি হোসেন, কৃষ্ণনগর ইউনিয়নের বেজুয়া (ফরিদপুর) গ্রামের আফছার আলী মোড়লের ছেলে জাহিদুল মোড়ল, ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের মো. রমজান মল্লিকের ছেলে হাফিজুর রহমান, নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মো. দুলু কারিকরের ছেলে মো. আকবর আলী, বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন, কুশুলিয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের শেখ ওমর ফারুকের ছেলে রাজু হোসেন এবং মনোয়ারা খাতুন।

পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে লিটন সরদার মাদক মামলার আসামি। এছাড়া অন্যান্যরা বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের রোববার সকালে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%