ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

কাঁচা মরিচের ঝাঁজ এখন বাজারেও, চড়া দামে বিপাকে ক্রেতা


কাঁচা মরিচের ঝাঁজ এখন বাজারেও, চড়া দামে বিপাকে ক্রেতা

 

‘কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি। চাষিরা ক্ষেত থেকে সময়মতো মরিচ তুলতে পারছেন না।

ফলে কাঁচা মরিচের বাজারে এখন বেজায় ঝাল। মরিচের সরবরাহ কম। এ কারণে দাম বাড়ছে।’

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজ রবিবারও ভোর থেকে অঝোর ধারায় বৃষ্টি। এর মধ্যেই রাজবাড়ী শহরের বড় বাজারে গিয়ে কাঁচা মরিচের দাম জিজ্ঞেস করলে এ প্রতিবেদককে কথাগুলো বলেন ব্যবসায়ী ইমরুন হাসান। এরপর তিনি বলেন, গত তিন-চার দিন আগেও যে কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ (রবিবার) তা বেড়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ওই ব্যবসায়ীর তথ্যের সত্যতা মেলে বাজারের অন্য দোকান ঘুরে। সেসব দোকানিও জানান, গত দুই দিন ধরে কাঁচা মরিচের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির আগে ও বৃষ্টির শুরুতে প্রতিকেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে।

ক্রেতা মনিরা খাতুন, শাপলা আক্তার, কামরুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম বাড়ার মধ্যে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় তাদের ভোগান্তি আরো বেড়েছে। অপর ব্যবসায়ী শফিকুল ইসলাম, আবুল কালামের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বাজারে সরবরাহ আরো কমে যেতে পারে। এতে কাঁচা মরিচের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রংপুরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত শিক্ষক গজেন চন্দ্র রায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়ের আনন্দে উচ্ছ্বসিত মেসি-লোপেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


জয়ের আনন্দে উচ্ছ্বসিত মেসি-লোপেজ

 

আর্জেন্টিনার জন্য এক কষ্টার্জিত ও রোমাঞ্চকর জয় এসেছে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে, জয়টির স্কোর ছিল ৩-১। এই জয়ের অতিরিক্ত সময়ে দুর্দান্ত একটি গোল করেছেন হুলিয়ান আলভারেজ।

এই গোলটি ছিল বিশ্বকাপে তার প্রথম গোল। উক্ত জয়ের পর উদযাপনে মেতে উঠেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি এবং হোসে ম্যানুয়েল লোপেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

 

প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক শিক্ষামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য রবিবার এক শোকবার্তায় উল্লেখ করেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং শিক্ষা ব্যবস্থার এক উজ্জ্বল নক্ষত্র। দেশের আইন প্রণয়ন, সংসদীয় ঐতিহ্য রক্ষা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের উচ্চশিক্ষা ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নানা সৃজনশীল কার্যক্রম বাস্তবায়িত হয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন আন্তরিক শুভানুধ্যায়ী ছিলেন।

উপাচার্য জানান, তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক, আইন ও শিক্ষা অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো।

শোকবার্তায় ড. এ এস এম আমানুল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন নৌ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন নৌ প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে একটি ব্যাপক বৃক্ষরোপণ অভিযান গ্রহণ করেছে।

এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ এর উদ্বোধন করেন নৌ প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

উদ্বোধনের পর, বৃক্ষরোপণ অভিযানের সফলতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, নৌ অঞ্চলগুলোর আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং নাবিকরা উপস্থিত ছিলেন।

‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।

উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহবান জানান।

এতে একটি সবুজ, জলবায়ু-সহনশীল এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে উঠবে।

এছাড়াও, তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেছেন।

বাংলাদেশ নৌবাহিনী ফলজ, বনজ এবং ভেষজ চারা রোপণের মাধ্যমে এই অভিযান বাস্তবায়ন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কুড়িগ্রাম প্রশাসনের কড়া নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কুড়িগ্রাম প্রশাসনের কড়া নজরদারি

কুড়িগ্রামের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপাচার ও গুজব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, দলের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

এছাড়া, সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বিস্তারিত আলোচনা চলাকালীন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, জুয়া ও মানবপাচার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় ভুয়া সংবাদ ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%