০৪:৪২ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে একটি ব্যাপক বৃক্ষরোপণ অভিযান গ্রহণ করেছে।
এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ এর উদ্বোধন করেন নৌ প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
উদ্বোধনের পর, বৃক্ষরোপণ অভিযানের সফলতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ২৩ হাজারের বেশি যাত্রী বিপাকে
এ সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, নৌ অঞ্চলগুলোর আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং নাবিকরা উপস্থিত ছিলেন।
‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।
উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহবান জানান।
এতে একটি সবুজ, জলবায়ু-সহনশীল এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে উঠবে।
আরও পড়ুন: পরীক্ষার খাতায় উত্তর না লিখে সরকারের কাছে বউ চাইলেন ফরিদপুরের কলেজছাত্র
এছাড়াও, তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশ নৌবাহিনী ফলজ, বনজ এবং ভেষজ চারা রোপণের মাধ্যমে এই অভিযান বাস্তবায়ন করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন