ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অভিনয়ের স্বপ্ন পূরণে মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন দীপিকা


অভিনয়ের স্বপ্ন পূরণে মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন দীপিকা

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একের পর এক ব্যবসাসফল সিনেমা, আন্তর্জাতিক পরিচিতি এবং কোটি ভক্তের ভালোবাসায় আজ তার অবস্থান অনন্য। তবে সাফল্যের এই দীর্ঘ পথচলার শুরুটা ছিল বেশ কঠিন।

অভিনয়ের স্বপ্ন পূরণ করার জন্য নিজের পোর্টফোলিও তৈরি করতে গিয়ে একসময় মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিতে হয়েছিল তাকে। সেই সময় তিনি মাকে এক প্রতিশ্রুতি দিয়েছিলেন—একদিন মা-বাবাকে গর্বিত করবেন এবং ধার করা টাকা ফিরিয়ে দেবেন।

সম্প্রতি হলিউডের জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে হাজির হয়ে দীপিকা ক্যারিয়ারের শুরুর দিকের এই স্মৃতিচারণ করেন। হলিউড সিনেমা ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর প্রচারে গিয়ে তিনি নিজের সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেন।

আরও পড়ুন: ন্যাশনাল লাইফ ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করেছে

দীপিকা জানান, অভিনয়ে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেওয়ার পর নিজের একটি পোর্টফোলিও তৈরি করতে চেয়েছিলেন। এ জন্য অর্থের প্রয়োজন ছিল।

একদিন মাকে বসিয়ে ১০ হাজার টাকা ধার চান তিনি। সেই সময় মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একদিন এমন কিছু করবেন, যাতে মা-বাবা তাঁকে নিয়ে গর্ব করতে পারেন। পাশাপাশি ধার নেওয়া টাকাও ফিরিয়ে দেবেন।

দীপিকার পরিবারে খেলাধুলার বিশেষ ঐতিহ্য রয়েছে। তার বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের ব্যাডমিন্টন অঙ্গনের পরিচিত ও সফল ব্যক্তিত্ব। বাবার মতো ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার ইচ্ছা কখনো ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে দীপিকা জানান, বাবাকে খুশি করার জন্য চাইলে সেই পথ বেছে নিতে পারতেন। তবে তাঁর বাবা কখনো নিজের ইচ্ছা মেয়ের ওপর চাপিয়ে দেননি। বরং সব সময় নিজের মনের কথা শুনে জীবনের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’: আইন ও এর মৌলিক ধারণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি প্রতিমন্ত্রী: সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


জ্বালানি প্রতিমন্ত্রী: সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস দমন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানসহ বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই কারণেই বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, আধুনিক সামরিক প্রযুক্তির সঙ্গে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ এবং স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সেনানিবাসের মাল্টিপারপাস শেডে একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিকে, যশোর সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে, যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এবং সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসনাত কাইয়ূম: অপকর্মের বিচার ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


হাসনাত কাইয়ূম: অপকর্মের বিচার ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ নেই

২০২৪ সালের অপকর্মের বিচার ছাড়া আওয়ামী লীগের পুনরাবির্ভাবের সম্ভাবনা নেই, এই মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।

শনিবার (২১ নভেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত একটি সমাবেশে তিনি এই কথা বলেন। এই সমাবেশের উদ্দেশ্য ছিল জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং সহিংসতার বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তার দাবি জানানো।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন একত্রে সমাবেশটি আয়োজন করে।

এ সময় হাসনাত কাইয়ূম আরও উল্লেখ করেন, "আপনারা নিজেদের অতীত থেকে শিক্ষাগ্রহণ করুন। যদি রাজনীতিতে ফিরতে চান তবে রাজনৈতিকভাবেই ফিরতে হবে, গুণ্ডামি করে রাজনীতিতে ফেরা যাবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

আন্তর্জাতিক ডেস্ক

এস. এম. সাইফুল ইসলাম কবির, স্টাফ রিপোর্টার:

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

সহসভাপতি নির্বাচিত রিমন মাহফুজ ; নবনির্বাচিত কমিটিকে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন



বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম।

নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির চেয়ারম্যান এস. এম. সাইফুল ইসলাম কবির ও মহাসচিব আহমেদ হোসেন ছানু এক অভিনন্দন বার্তায় তাঁদের শুভেচ্ছা জানান।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সভাপতি পদে ৫৭ ভোটের ব্যবধানে এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয়ী হন আবদুর রহমান ও রাহাত সাইফুল।

সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট। ৯২ ভোটের ব্যবধানে জয়ী হন রাহাত সাইফুল।

সহসভাপতি পদে ২৬১ ভোট পেয়ে প্রথম হয়েছেন রিমন মাহফুজ এবং ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম। এ পদে আঞ্জুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ ভোট এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। তিনি পেয়েছেন ২৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক হয়েছেন আনিসুল হক রাশেদ; তিনি পেয়েছেন ২৩১ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পান্থ আফজাল।

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা। তিনি পেয়েছেন ২৪৭ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান ২২৬ ভোট করে পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতরা হলেন সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।

নির্বাহী সদস্যের নবম বা শেষ আসনটি নিয়ে ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। ১৯০ ভোট পেয়ে শেষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালাম ফারুক। মাত্র দুই ভোট কম পেয়ে বাদ পড়েছেন আফসানা খানম; তিনি পেয়েছেন ১৮৮ ভোট।

এ ছাড়া মো. মাজহার বাবু পেয়েছেন ১৮২, দীপংকর দীপক ১৭৫, হাবিবুর রহমান ১৬৮, লুৎফর রহমান খান ১৬৫, মো. মনিরুজ্জামান (অপূর্ব) ১৪৫, আল আমিন সেলিম ও সুমন চৌধুরী ১৩৮ করে, আল এহসান ১২৭, খান আক্তার হোসেন ৫৪ এবং তাজ উদ্দিন আহমেদ ৪৯ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। প্রতিষ্ঠার সময় সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। বাংলাদেশের স্বাধীনতার পর নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’, সংক্ষেপে বাচসাস।

প্রতিষ্ঠালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের চলচ্চিত্র অঙ্গনে অবদানের স্বীকৃতি দিতে কাজ করে আসছে সংগঠনটি। বাচসাস পুরস্কারও দেশের চলচ্চিত্র অঙ্গনে পরিচিত একটি স্বীকৃতি। নতুন সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের নেতৃত্বে ২০২৬-২০২৮ মেয়াদে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নিশাত ও সম্পাদক জামির নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নিশাত ও সম্পাদক জামির নির্বাচিত

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে খন্দকার তসলিম উদ্দিন নিশাত এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জামিরুল ইসলাম জামির মনোনীত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. মাসুদুজ্জামান রুবেলকে নির্বাচিত করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান এবং মোস্তাফিজুর রহমান।

এছাড়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম নিযুক্ত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সজল ইসলাম এবং মো. আব্দুল্লাহ আল রাকিব। সাংগঠনিক সম্পাদক পদে মো. হৃদয় হাসানকে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%