০৯:২৬ এম
বাংলাদেশের সব গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এটি আগামী ১ আগস্ট থেকে বাস্তবায়িত হচ্ছে।
দেশের গণপরিবহন ব্যবস্থার আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: বিশ্বনেতারা প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন: হুমায়ুন কবির
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তরফে গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং এটি সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে।
জিপিএস সংযুক্তির কারিগরি বিবরণ বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd থেকে জেনে নেওয়া যাবে।
এছাড়া, প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন