০৬:০৮ পি.এম
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর মিরজাভেহরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মৌলভি মোহাম্মদ আনোয়ার রিগি নামে পরিচিত এক সুন্নি ইমাম নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।
রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের দরিদ্রতম প্রদেশগুলোর মধ্যে সিস্তান-বেলুচিস্তান অন্যতম। এই প্রদেশে সুন্নি বেলুচ জনগোষ্ঠী বসবাস করে এবং দীর্ঘকাল ধরে এখানে অস্থিরতা বিরাজমান। ইসলামপন্থী বা জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় সময় নিরাপত্তা বাহিনী কিংবা তেহরান-সমর্থিত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে।
আরও পড়ুন: ৮২ মাসে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু
তারা এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এই হামলার উদ্দেশ্য ছিল প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন