ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানীতে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা


রাজধানীতে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগে মো. পলাশ (৩৬) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে রাজারবাগ বাজার এলাকায় হামলার শিকার হন পলাশ।

নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকার আবুল কাশেমের ছেলে ও সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় বাস করতেন।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এক কর্মচারী বরখাস্ত

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে পলাশের ওপর হামলা চালায় ১০ থেকে ১২ জনের একটি দল।

এসময় ধারাল অস্ত্র দিয়ে পলাশকে এলোপাতাড়ি কোপানো হয়, যার ফলে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ছাড়া বুকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীরা এরপর পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পলাশকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত

সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা না করত, আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা না করত, আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, যদি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না করত, তাহলে আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না। মঙ্গলবার (২১ জুলাই) আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।

ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া ইরানের পারমাণবিক চুক্তি (নিউক্লিয়ার ডিল) যদি বাতিল না করা হতো, তবে ইরান অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতো। আমরা যদি সেই চুক্তি বাতিল না করতাম, তাহলে আজ ইসরায়েল থাকত না। কারণ ইরান বহু বছর আগেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত।’

তিনি আরও দাবি করেন, তার প্রশাসনের শুরুতেই অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল।

ট্রাম্পের দাবী অনুযায়ী, সেই হামলার কারণেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে সক্ষম হয়নি। তিনি বলেন, ‘আমরা যদি এক বছর আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না করতাম, তাহলে আজ তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত।’ ফলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশও তখন গুরুতর হুমকির মুখে পড়ত বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় বন্যার্তদের পাশে ব্যারিস্টার পল্লব আচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


সাতকানিয়ায় বন্যার্তদের পাশে ব্যারিস্টার পল্লব আচার্য

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার সংগঠক ব্যারিস্টার পল্লব আচার্য।

সম্প্রতি, তিনি উপজেলার বাজালিয়া ইউনিয়নের সহস্রাধিক মানুষকে ত্রাণ ও রান্না করা খাবার তুলে দিয়েছেন।

তার এই উদ্যােগকে সাধুবাদ জানিয়েছেন বন্যার্তরা।

পরে, তিনি সাঙ্গু নদীর ভেঙে যাওয়া বাঁধ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর পরিদর্শন করেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- বিশুদ্ধ পানি, ৩ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু ও বিরিয়ানি।

ব্যারিস্টার পল্লব আচার্য এই সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব বলে জানিয়েছেন।

তিনি বলেন, "আমি ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি। আগামী দিনেও সাতকানিয়াবাসীর সঙ্গে আছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে গ্রেপ্তার যুবলীগ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


মাদারীপুরে গ্রেপ্তার যুবলীগ নেতা

মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলার ঘটে থাকা গুলবাহার রেস্টুরেন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে নাঈম খান নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাঈম খানের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লার গাঁ'জা চাঁপাইনবাবগঞ্জে জব্দ: জামাই, মেয়ে ও শ্বশুরসহ আটক ৫

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


কুমিল্লার গাঁ

কুমিল্লা থেকে আনা ১৬ কেজি গাঁজাসহ এক নারী ও এক শিশুসন্তানসহ মাদক কারবারি চক্রের ৫ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃতদের মধ্যে সম্পর্কে জামাই, মেয়ে ও শ্বশুর রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের হরিপুর বাজারসংলগ্ন পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে এক অভিযানে তাদের আটক করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা থেকে আসা একটি এসি বাসে তল্লাশি চালায়। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা তিনটি ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৮টি পোটলায় মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন:

মোঃ সুইট (২৪), পিতা- মোঃ জেম, সাং- তেলকুপি বিশ্বাসটোলা, শিবগঞ্জ।

মোঃ মতিউর রহমান (৪০), পিতা- মৃত দুখুর উদ্দিন, সাং- কাশিয়াবাড়ি, শিবগঞ্জ।

মোঃ জিহাদ আলী (২০), পিতা- মৃত নূর ইসলাম, সাং- তারাপুর পোড়াপাড়া, শিবগঞ্জ।

মোঃ অসীম আলী (২০), পিতা- মোঃ জেন্টু আলী, সাং- নতুন বারোরাশিয়া, শিবগঞ্জ।

মোসাঃ মমেনা খাতুন (২৪), পিতা- মোঃ মতিউর রহমান, স্বামী- মোঃ সুইট, সাং- দায়পুকুরিয়া, শিবগঞ্জ।

আটককৃত নারী আসামি মমেনা খাতুনের সঙ্গে তার আনুমানিক ৬ মাস বয়সী একটি ফুটফুটে ছেলে শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা মূলত একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল। চক্রের মূল হোতা সুইট দীর্ঘদিন কুমিল্লায় অবস্থান করে রাজমিস্ত্রির কাজের আড়ালে এই মাদকের চালান সরবরাহ করতেন। আসামি মতিউর রহমান, মমেনা খাতুন ও সুইট সম্পর্কে যথাক্রমে শ্বশুর, মেয়ে ও জামাই।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) জনাব মামুনুর রশিদ জানান, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%