০৩:৫৫ পি.এম
মন্ত্রিপরিষদ বিভাগে বড়ো রদবদল হতে চলছে। নতুন করে মন্ত্রিপরিষদে চারজন যুক্ত হচ্ছেন।
এ ছাড়া পাঁচটি মন্ত্রণালয়ে রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ সূত্র কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন চারজন, যাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: খালেদ ও তাহেরকে জাতীয় বীর হিসেবে উপস্থাপন: বামপন্থিদের জিয়া-বিদ্বেষ
নতুন চারজনের মধ্যে আবদুল মঈন খানকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেওয়া হতে পারে বলে জানা গেছে।
সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হতে পারে।
শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়ে আলোচনা কয়েকদিন ধরে চলছে। তবে আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের কাজের গতি আরও বাড়াতে পাঁচটি মন্ত্রণালয়ে পরিবর্তন আনতে রদবদল হতে পারে।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
সূত্রের তথ্য অনুযায়ী, বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদলের ব্যাপারে সরকারের চিন্তা চলছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই নতুন সদস্যদের শপথ নেওয়ার কাজ হবে। দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন।
আরও পড়ুন: মায়ের ওষুধ কিনে ফেরার পথে নিষিদ্ধ লীগের ককটেল হামলায় আহত শিক্ষার্থী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন