০৪:০২ পি.এম
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা একটি আগ্নেয়াস্ত্র-গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে। অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান এবং একটি গুলি উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) দিবাগত রাতে আড়াইটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১২ এর সদস্যরা। পুলিশের অভিযানের ফলে আটক হওয়া ওই ব্যক্তি আলম আলী (৪৪) নামের একজন। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার (২১ আগষ্ট) দুপুর সোয়া দুইটার দিকে র্যাব-১২, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার এ তথ্য জানান।
আরও পড়ুন: শীত এলেই পিকনিকের কার্ড নিয়ে চাঁদাবাজির মৌসুম শুরু: প্রতিহত করার আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন