০৯:১১ পি.এম
চট্টগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশ এক হাজার ৪৫ জনকে গ্রেপ্তার করেছে।
আজ পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ১৩০ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৫৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৩ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৮ জন, পরোয়ানা মূলে ১৩২ জন এবং সাজা পরোয়ানা মূলে ২৮ জন অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: কুবি শিক্ষার্থীর বাবার নৃশংস হত্যা: ৩ সপ্তাহে গ্রেপ্তার হয়নি কেউ
এছাড়া, মাদক মামলায় ৭৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৪ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১১ হাজার ৮১০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৪৩টি মাদক মামলা দায়ের করা হয়।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৯৬ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেপ্তারকৃতদের মধ্যে চট্টগ্রামে ১৯, কক্সবাজারে ২, কুমিল্লায় ৪৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৩, চাঁদপুরে ৪, নোয়াখালীতে ৬, ফেনীতে ২, লক্ষ্মীপুরে ৪, খাগড়াছড়িতে ৯ এবং বান্দরবানে ২ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মুচলেকা নিয়ে ৩২৩ জনকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ১৭৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: সংসদ সচিবালয়ের আধুনিক জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি
জেলাভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা হলো: চট্টগ্রাম ৬৭, কক্সবাজার ১৪, কুমিল্লা ২১৮, ব্রাহ্মণবাড়িয়া ২৬, চাঁদপুর ২৫, নোয়াখালী ২০, ফেনী ৩৭, লক্ষ্মীপুর ৪৩, রাঙ্গামাটি ১৩, খাগড়াছড়ি ২২ এবং বান্দরবান ১৩ জন।
জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন