ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যেসব দেশ থেকে


২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যেসব দেশ থেকে

২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকাতে দেখা যায়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব প্রবাসীরা দেশের জন্য সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। সৌদি আরব থেকে রেমিট্যান্স এসেছে ৫৮৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। শীর্ষ ১০ দেশের তালিকাতে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার এবং সিঙ্গাপুরও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

যুক্তরাজ্যের থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৫০৭ কোটি ১৯ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার, এবং সিঙ্গাপুর থেকে যথাক্রমে ৪৫৮ কোটি ৩৯ লাখ ১০ হাজার, ৩০১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ৩৪০ কোটি ৩৬ লাখ ৫০ হাজার, ২০৫ কোটি ১৫ লাখ ৩০ হাজার, ১৭৬ কোটি ৩৭ লাখ ৩০ হাজার, ২০৪ কোটি ৮১ লাখ ৫০ হাজার, ১৫৫ কোটি ৮৫ লাখ ৩০ হাজার এবং ১৪৯ কোটি ৩৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এদিকে, দেশে ২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। অন্যদিকে, সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগ থেকে। গত অর্থবছরের জুলাই-জুন মাসে ঢাকায় সর্বাধিক রেমিট্যান্স এসেছে, যা ছিল ১ হাজার ৮৪৮ কোটি ১২ লাখ ১০ হাজার ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-জুন মাসে বিভাগটিতে রেমিট্যান্স এসেছে ৯৯৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে, সিলেট বিভাগে ২৯২ কোটি ৪৪ লাখ ডলার, খুলনা বিভাগে ১৩৮ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার, রাজশাহী বিভাগে ১১২ কোটি ৪ লাখ ৮০ হাজার ডলার, বরিশাল বিভাগে ৭৫ কোটি ২৯ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার এবং রংপুর বিভাগে ৩৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

আরও পড়ুন: রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বেড়েছে তল্লাশি-নজরদারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


বিরোধীদল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে।

তিনি এই মন্তব্যটি সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় করেন।

মির্জা ফখরুল আরো বলেন, বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন।

জুলাই সনদ সম্পর্কে তিনি বলেন, একটি মহল থেকে প্রচার করা হচ্ছে যে, বিএনপি জুলাই সনদ মানছে না, এটিও একটি ভ্রান্ত প্রচারণা। তিনি দাবি করেন যে, বিএনপিই সংস্কারের পক্ষের দল।

বিএনপি জুলাই সনদ সম্পর্কে একমত হলেও, গণভোট নিয়ে দ্বিমত রয়েছে জানিয়ে তিনি বলেন, গণভোটের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপি শুরু থেকেই করেছে এবং বিএনপি জুলাই সনদ প্রতিটি অক্ষরে বাস্তবায়ন করবে।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করবে এবং এটি সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

তিনি আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকার সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হামলা স্থগিত, তবু জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ মার্কিন বাহিনী: হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


ইরানে হামলা স্থগিত, তবু জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ মার্কিন বাহিনী: হেগসেথ

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন, কিন্তু এই অবস্থায় মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে হেগসেথ বলেছিলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ এতটাই জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো দেখা যায়নি। হেগসেথ জানিয়েছেন, 'বাস্তবতা হলো, প্রতিরক্ষা দপ্তর প্রস্তুত ছিল এবং এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি—এমন সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। আমরা অস্ত্রশস্ত্রে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।'

প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ট্রাম্পের বিবেচনায় থাকা সামরিক অভিযানটি যদি সম্পন্ন হতো, তবে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হামলা হিসাবে গণ্য হতে পারত। এটি ইরানের জন্য 'বিপর্যয়কর' পরিণতি বয়ে আনতে পারত, এমন মন্তব্যও তিনি করেছেন।

হেগসেথের এই বক্তব্য থেকে বোঝা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতিকে উচ্চতর অগ্রাধিকার দেয়ার চেষ্টা করলেও সামরিক প্রস্তুতি কমাচ্ছে না।

সোমবার ইরানে বড় ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করার কথা বলেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পরিকল্পিত সামরিক অভিযানের মাত্রা সম্পর্কে ইরান অবগত ছিল। তিনি বলেন, 'তারা হামলার মাত্রা সম্পর্কে জানত, কারণ তারা এটি প্রস্তুত হতে দেখেছিল।'

ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন কূটনীতিতে মনোযোগ দিচ্ছে। 'এখন আমরা যা করছি, তা হলো আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করছি। এটি আগামীকাল বিকেলে শুরু হবে এবং এরপর আমরা কী হয় দেখব।'

তবে আলোচনা চললেও চুক্তিতে পৌঁছানোর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে রাজি হননি ট্রাম্প।

ট্রাম্পের ভাষ্যমতে, আসন্ন আলোচনায় হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি—দুটি বিষয় গুরুত্ব পাবে। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতারা তাকে পরিকল্পিত সামরিক অভিযান বাতিল করার অনুরোধ করেছেন, কারণ তারা মনে করেন যে, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনও রয়েছে।

ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও সমঝোতা হতে পারে, এতে তিনি আশাবাদ ব্যক্ত মানেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার চূড়ান্ত লক্ষ্য হলো ‘ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ’।

সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে, ওয়াশিংটনের দ্বিমুখী কৌশল ব্যাপকভাবে স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার তদারকি করছে।

যুক্তরাষ্ট্র আপাতত সামরিক পদক্ষেপ স্থগিত রাখলেও ট্রাম্প ও হেগসেথের বক্তব্যে স্পষ্ট, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিকল্প খোলা রেখেছে ওয়াশিংটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইল-নাৎসি তুলনাকে অপরাধ হিসেবে দেখল না জার্মান আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


ইসরাইল-নাৎসি তুলনাকে অপরাধ হিসেবে দেখল না জার্মান আদালত

জার্মানির একটি আদালত ইসরাইলকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার পক্ষে নয় বলে রায় দিয়েছেন। এই বিষয়টি আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যা দেশটির আইনবিষয়ক ওয়েবসাইট বেক অনলাইনের বরাতে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক পোস্টে এক নারী ইসরাইলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনের পদ্ধতির সঙ্গে তুলনা করেন। ওই পোস্টগুলোতে তিনি নাৎসি স্বস্তিকা ও নাৎসি পার্টির পতাকার ছবিও ব্যবহার করেছিলেন।

এ নিয়ে দায়ের করা একটি মামলায় সম্প্রতি দক্ষিণ-পশ্চিম জার্মানির জাইব্রুকেন শহরের উচ্চতর আঞ্চলিক আদালত বাকস্বাধীনতার অধিকারকে অগ্রাধিকার দিয়ে ওই নারীকে সব অভিযোগ থেকে খালাস দেন।

আদালত বলেন, যদি কেউ ইসরাইল রাষ্ট্রের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করার উদ্দেশ্যে এসব প্রতীক ব্যবহার করে এবং একই সঙ্গে নাৎসি যুগের অন্যায়-অবিচার থেকে নিজেকে স্পষ্টভাবে দূরে রাখতে পারে বা নিন্দা জানান, তবে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধ প্রযোজ্য হবে না।

ওই নারীর একটি পোস্টে নাৎসি জার্মানির কর্মকাণ্ডের সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের পদক্ষেপের তুলনামূলক একটি তালিকা ছিল। তালিকার মধ্যে ইসরাইলের জাতীয় পতাকা ও নাৎসি পার্টির পতাকার পাশাপাশি একটি বিভক্ত ছবি যুক্ত করা হয়েছিল।

অন্য একটি পোস্টে ডেভিডের তারকার ভেতরে একটি নাৎসি স্বস্তিকা চিহ্নও দেখা যায়। এছাড়া সেখানে সৈন্যদের গুলি চালানোর দৃশ্য এবং দেয়ালের নিচ দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার চিত্রের প্রকাশ ছিল। পোস্টটিতে #FreePalestine ও #GazaUnderAttack হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছিল।

এর আগে লুডভিগসহাফেনের একটি নিম্ন আদালত অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে ওই নারীকে ২ হাজার ৪০০ ইউরো জরিমানা করেছিলেন। তবে আপিলের পর জাইব্রুকেনের আদালত সেই রায় বাতিল করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অপরাধের ব্যাখ্যা অতিরিক্ত বিস্তৃত করা উচিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার পরিকল্পনা’ ছিল, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


ইরানে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার পরিকল্পনা’ ছিল, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে द्वিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা তৈরি করা হয়েছিল। তবে তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা তৈরির কারণে শেষ মুহূর্তে সেই অভিযান স্থগিত করা হয়েছে।

রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা সোমবার থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেছেন, আমরা যখন চাই, তখনই অভিযান চালানোর জন্য প্রস্তুত আছি। বিশ্বাস স্থাপন করে বলেছেন, কিন্তু আমি মানুষ হত্যা করতে চাই না।

ট্রাম্পের ভাষ্যা অনুযায়ী, সম্ভাব্য সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং ইরানও হামলার সম্ভাব্য পরিধি সম্পর্কে অবগত ছিল। তবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারসহ মধ্যপ্রাচ্যের কিছু মিত্র দেশ সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তারা মনে করেছিলেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সুযোগ এখনো রয়েছে।

এর পূর্বে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্ভাব্য একটি সমঝোতার কাঠামো তৈরি হওয়ায় আপাতত সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে।

তবে তিনি জানিয়েছেন, সোমবারের আলোচনায় কারা অংশ নিবেন কিংবা বৈঠকের স্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি—উভয় বিষয়ে সমঝোতায় সমাধানের সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%