০৫:৪৯ পি.এম
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে, যাতে নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায় এবং যানবাহনের নিরাপত্তা রক্ষা করা যায়।
নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন বুধবার (১১ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেন।
আরও পড়ুন: হুথিদের সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি
তিনি উল্লেখ করেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত কার্যক্রমের মধ্যে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
এছাড়া, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।
আকতার হোসেন বলেন, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, দুটি ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন