০১:০৮ এম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় রমনা কালী মন্দির এবং ৭টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময়, আবু হানিফ দলের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার পূর্বের তুলনায় অনেক বেশি নিরাপত্তা নিশ্চিত করেছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ বসবাস করে। আমাদের সংবিধান সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে। তাই,
তিনি আরও বলেন, সকল নাগরিক যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে, সেজন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা এই নির্বাচনে কোন উগ্র গোষ্ঠী কিংবা সাম্প্রদায়িক দলকে ভোট দেয়নি।
আবু হানিফ বলেন, মনে রাখতে হবে যে, কোন উগ্র গোষ্ঠী ক্ষমতায় আসলে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে পারবে না। আমাদের আলাদা আলাদা ধর্ম থাকলেও, আমরা সবাই এই দেশের নাগরিক। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, নীলা শেখ, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মোল্লা, পেশাজীবি অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক রশীদ আহমেদ, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক বনি ইয়ামিন সিফাত, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি অর্নব কুমার প্রমুখ।
আরও পড়ুন: টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৫ যুবক উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন