০২:০৮ পি.এম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আজ সোমবার সকালে নির্বাচন কমিশনে এই তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনো বলা যাবে না। কারণ বর্তমানে স্থানীয় নির্বাচনের আইন বিধি নিয়ে কাজ চলছে।’
আরও পড়ুন: বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা
তবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সরকারের সহায়তা প্রয়োজন হবে। সিইসি নাসির উদ্দিন জানান, এটি শুধুমাত্র ইসির একার প্রস্তুতি নয়, বরং সব বাহিনী ও সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতি সমন্বয় করা হবে।
বর্তমানে ইসির ইমেজ ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি দাবি করেন। নাসির উদ্দিন বলেন, ‘আগে ইসির ইমেজ নেগেটিভ ছিল। আমরা সেই ইমেজ ফিরিয়ে এনেছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন