০৬:২৫ পি.এম
সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে একটি ফোন নম্বর থেকে এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ৩টার দিকে আকরাম হুসাইনকে হুমকি দেওয়া হয়েছে বলেই জানান এনসিপি নেতা আকরাম। তিনি তার ফেসবুক পোস্টে এই ঘটনার বিস্তারিতভাবে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন যে, ব্রিগেডিয়ার রাশেদ হিসেবে পরিচয় দিয়ে একটি নম্বর থেকে ফোন করে তাকে ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেত যাওয়ার জন্য বলা হয়। আকরাম জানান, তাকে কচুক্ষেত না গেলে নাকি তার সর্বনাশ করে ছাড়বে এমন কথাও বলেছে। তাকে বারবার কচুক্ষেত গিয়ে ওই ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এক কর্মচারী বরখাস্ত
এরপর আকরাম বলেন, তিনি জানেন না আসলে ওই ব্যক্তি কে। উত্তরে তিনি জানিয়ে দেন, তিনি কচুক্ষেত যেতে আইনগতভাবে বাধ্য নন। এর পর ওই ব্যক্তি গালিগালাজ করে ফোন কেটে দেয়।
আকরাম বলেন, তিনি জানেন না যে, সত্যিই যদি সেনাবাহিনী এখনও রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করতে চায় বা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাহলে তারা বড় ভুল করছে। তিনি আরও বলেন, সেনাবাহিনীর নাম ব্যবহার করে যদি সাধারণ জনগণকে কেউ এভাবে হুমকি দেয়, তাহলে তা শেষ পর্যন্ত সেনাবাহিনীরই বদনাম হয়ে যায়। তাদের উচিত এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
আকরাম হুসাইনের ওই পোস্টে মন্তব্যের ঘরে আরও কিছু ব্যক্তি একই নম্বর থেকে ফোন পাওয়ার অভিজ্ঞতার কথা বলেছেন। তারা বলেছেন, সম্ভবত কোনো প্রতারক চক্র সেনাবাহিনীর নাম ব্যবহার করছে।
আরও পড়ুন: প্রকৌশলীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন