ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পূবালী ব্যাংক আইসিএসবির ১৩তম জাতীয় পুরস্কারে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে


পূবালী ব্যাংক আইসিএসবির ১৩তম জাতীয় পুরস্কারে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক আয়োজিত ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’-এ জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পুরস্কারটি পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং কোম্পানি সচিব মো. আনিসুর রহমানের হাতে তুলে দেন। এ সময় ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া, এফসিএ, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক মো. আশরাফ-উজ-জামান উপস্থিত ছিলেন।

আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, এফসিএস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে দুইজন আটক

সাতক্ষীরা, ১৬ নভেম্বর, ২০২৬ : শ্যামনগর এলাকায় মানবপাচারে সহায়তা ও সীমান্তে চোরাচালানের অভিযোগে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিঞ্চি খালের গোড়া থেকে তাদের আটক করা হয়।

আজ সোমবার দুপুরে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন, সাহেদখালী গ্রামের মো. রুহুল আমিন গাজীর ছেলে মো. আইজুল (৩৮) এবং মল্লিকপাড়া গ্রামের মো. দেলোয়ার (৪২)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শ্যামনগর উপজেলার কালিঞ্চি খালের গোড়ায় অবস্থিত একটি দোকানে বিতর্কিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পারাপারের বিষয়ে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারীদের মধ্যে শলাপরামর্শ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন উত্তর কৈখালী ও কৈখালী বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা সীমান্তে চোরাচালান, মানবপাচারসহ অন্যান্য অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

সীমান্তে অবৈধ কার্যক্রমের কারণে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


রাজবাড়ীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইন সংক্রান্ত মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত ডাঃ গিয়াস উদ্দিনের পুত্র এবং বাবুপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বাশারুজ্জামান সোহাগ (৩৬)। অপরজন হলেন, রঘুনাথপুর গ্রামের আব্দুস সালাম সরদারের পুত্র এবং পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম (৪৫)।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা থানার পুলিশ ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তের আওতায় আসামী বাশারুজ্জামান সোহাগ ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আসামীরা বর্তমান সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত এবং সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ অন্তরঘাঁতমূলক কার্যকলাপ করছে বলে প্রমাণ পাওয়া গেছে। পুলিশী অভিযান অপরাধ দমনে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে বিড়াল হত্যায় ব্যবসায়ীকে ৬ মাস খাবার দেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে বিড়াল হত্যায় ব্যবসায়ীকে ৬ মাস খাবার দেওয়ার নির্দেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি পথবিড়ালকে হত্যার জন্য দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে রাখার ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষমা চাওয়ার পর, ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে ছয় মাসের জন্য বাজারের সব পথকুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে এই ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ এই নির্দেশনা দেন।

অভিযুক্ত ব্যবসায়ী সারোয়ার হোসেন, যিনি বলগাড়ি বাজারের একজন বেকারি ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার রাতে দোকানের কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খাওয়ায় ক্ষুব্ধ হয়ে সারোয়ার একটি মা বিড়ালকে ধরতে দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন।

একপর্যায়ে, ওই ফাঁদে আটকা পড়ে বিড়ালটি। পরে গলায় দড়ি পেঁচিয়ে বিড়ালটির মৃত্যু ঘটে। পরদিন দোকানের সামনে বিড়ালটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। উল্লেখ্য, মা বিড়ালটির দুটি ছোট ছানাও রয়েছে।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রাণীপ্রেমী স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়ে বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে ব্যবসায়ী সারোয়ার হোসেন নিজের দোষ স্বীকার করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ করার পর রাতে বিড়ালটি দোকানে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে আগুনে ৩০ জেলেদের ঝুপড়ি ঘর পুড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


চট্টগ্রামে আগুনে ৩০ জেলেদের ঝুপড়ি ঘর পুড়ে গেছে

চট্টগ্রাম নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় একটি অগ্নিকাণ্ডের ফলে ৩০টি জেলেদের থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এই আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরের দিকে বঙ্গোপসাগরের উপকূল রাশমন ঘাট এলাকায় আগুনের ঘটনা ঘটে। এতে ছোট ছোট প্রায় ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। বিকেল পৌনে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, কাট্টলী রাসমণি ঘাট এলাকায় দুপুর পৌনে একটায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের উৎস এবং এর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%