০৭:৪৪ এম
দীর্ঘ আট বছর পরে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তবে এতোদিন অভিনয় থেকে দূরে থাকলেও তিনি ক্যামেরার সামনে কাজ করাকে খুব একটা বেশি মিস করেছেন বলে জানিয়েছেন। পরিবার এবং সন্তানদের সঙ্গে সময় কাটানোই জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
রাজকুমার সন্তোষী পরিচালিত নতুন ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণা অনুষ্ঠানে প্রীতি বলেন, ‘সত্যি বলতে, সিনেমায় কাজ করাকে আমি খুব বেশি মিস করিনি। বরং পরিবারের সঙ্গে কাটানো সময়টা আমি দারুণ উপভোগ করেছি। সন্তানের জন্ম, তাদের বড় করে তোলা এবং ব্যক্তিগত জীবনকে সময় দেওয়া—এসবই আমার জন্য নতুন ও মূল্যবান অভিজ্ঞতা। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সন্তানদের জন্ম দেওয়া হল আমার জীবনের সবচেয়ে বড় মাইলফলক।’
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাইয়াজি সুপারহিট’ ছিল প্রীতির সর্বশেষ সিনেমা। সেই ছবিতে তার সহশিল্পী ছিলেন সানি দেওল। কাকতালীয়ভাবে, আট বছর পর তার প্রত্যাবর্তনের ছবিতেও নায়ক হিসেবে রয়েছেন সানি দেওল।
আরও পড়ুন: শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি
একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন ছিলেন প্রীতি জিনটা। ২০০০-এর দশকে একের পর এক সফল চলচ্চিত্র উপহার দিয়ে তিনি নিজের অবস্থানকে সুদৃঢ় করেছিলেন। তবে বিয়ে এবং সন্তান হওয়ার পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। এ সময় তিনি সফল উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি গড়ে তুলতে সক্ষম হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন