১১:০৬ পি.এম
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সাক্ষাৎ বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের সদস্যরা ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: জলবায়ু সংকটের জন্য দায়ী নয় যারা, তাদের ঋণ নিতে বাধ্য করা যাবে না: খলিলুর রহমান
প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জানান, তারা বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি বে (Bay) টার্মিনাল নির্মাণের পাশাপাশি বাংলাদেশে বন্দর ব্যবস্থাপনায় ১ বিলিয়ন মার্কিন ডলারে বিনিয়োগ বাড়ানোর জন্য আগ্রহী।
প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে জানায়, সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধি দলকে তার সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
প্রতিনিধি দল জানায়, তারা বাংলাদেশে বন্দর, রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে। তারা আরও উল্লেখ করেন যে, এ বিষয়ে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।
আরও পড়ুন: মাহমুদুর রহমানের বক্তব্যের ৩০ মিনিটের মধ্যে জাহাঙ্গীর গেটের বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারিত
বাংলাদেশ সফর এবং বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য সৌদি প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী তারেক রহমান ধন্যবাদ জানান। জবাবে প্রতিনিধি দলের সদস্যরা জানান, তারা সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরী।
সৌদি প্রতিনিধিদলে আরো ছিলেন সৌদি আরবের বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা (Amer Reda), রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং (Lars Vang), বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উজবেকিস্তান ও চীনের নেতাদের সঙ্গে বৈঠক আজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন