০৭:৪৭ পি.এম
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, যদি লং মার্চের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো, তাহলে বিএনপিই প্রথমে লং মার্চ করত। তিনি বলেন, সরকার দেশের মানুষের সার্বিক কল্যাণ ও ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আজ বুধবার দুপুরে বরগুনার সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বরগুনা-২ আসনের এই সংসদ সদস্য আট দিনের সফরে বরগুনায় উপস্থিত হয়েছেন।
নুরুল ইসলাম মনি তারেক রহমানের নেতৃত্ব ও দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, জাতীয় সংসদে একটি বিশেষ সভায় তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন। সেখানে তিনি নেতাকর্মীদের সঙ্গে চলা এবং তাদের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেছেন।
আরও পড়ুন: মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও শাস্তির দাবি
দলের মধ্যে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারেক রহমানের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, এসব কর্মকাণ্ডের জন্য কোনো সুযোগ নেই। যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চিফ হুইপ তারেক রহমানের নেতৃত্বকে দেশের জন্য সৌভাগ্য হিসেবে অভিহিত করে বলেন, ভাগ্য বাংলাদেশের যে তারেক রহমানের মতো একজন মানুষ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার ভাষ্য, বর্তমান নেতৃত্বের সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে দেশ আরো ভালোভাবে পরিচালিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন