০৮:২০ পি.এম
খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ও সবক প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার আজিজনগর মাঠে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠানে ৮০টি মক্তবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি বখতিয়ার হোসেন সরদার।
আরও পড়ুন: হৃদয় ছোঁয়া সুসংবাদ: রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সালামের জবাব দেন স্বয়ং
কোরআনের সবক গ্রহণ করা শিশুরা সাধারণ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি প্রতি দিন ভোরে মক্তবে কোরআন শিক্ষা গ্রহণ করে।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাহিম জানায়, ‘আমি এখন নিজে নিজে কোরআন পড়তে পারি। নিজের কোরআন পেয়ে অনেক ভালো লাগছে।’
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘প্রতিদিন ভোরে মক্তবে এসে পড়ি। বড় হয়ে পুরো কোরআন শিখতে চাই।’
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক আব্দুল্লাহ মন্তব্য করেন, ‘স্কুলের পড়ার পাশাপাশি সন্তান কোরআন শিখছে, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। শৈশব থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা পেলে ওরা সঠিক পথে বড় হবে। এমন চর্চা কোমলমতি শিশুদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আরও পড়ুন: মাথা ব্যথা হলে পড়ুন রাসুল (সা.)-এর শেখানো দোয়া
খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক বখতিয়ার হোসাইন সরদার বলেন, ‘শিশুকাল থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঠিক বুনিয়াদ গড়ে তুলতে পারলে জীবনের শুরুতেই ইতিবাচক পরিবর্তন আসবে। এটি আগামী প্রজন্মকে মাদকের ছোবল ও সামাজিক অবক্ষয় থেকে নিরাপদ রাখতে শক্তিশালী ভূমিকা রাখবে।’
বোর্ডের সূত্র মতে, খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিচালনায় ‘সুবাহী মক্তব’ সারাদেশের ৩৬টি জেলায় প্রায় ছয় হাজার মক্তব চালু রয়েছে। ১৯৯৬ সাল থেকে পর্যায়ক্রমে প্রতিবছর লাখ লাখ ছেলে-মেয়ে এসব মক্তব থেকে কোরআন শিক্ষা নিয়ে আসছে। চলতি বছরে ২ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এসব মক্তবে পড়াশোনা করছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিয়মিত পরীক্ষায় ৪৫ হাজার ছেলে-মেয়ে আম্মাপারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অক্টোবর মাসজুড়ে সারাদেশে একযোগে কুরআন সবক অনুষ্ঠান চলমান রয়েছে। বরিশালের এই আয়োজন সেই ধারাবাহিক কর্মসূচির অংশ।
আরও পড়ুন: ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবলার কাতেলেন সুজা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন