১২:১৯ এম
নরসিংদীতে এক কুকুরকে গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেয়ার ঘটনায় সহযোগীতায় অভিযুক্ত নারীকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত শাহিনারা বেগম (৫২) নরসিংদী পৌর এলাকার কামারগাঁওয়ের আব্দুল আজিজের স্ত্রী।
আরও পড়ুন: ঝালকাঠিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, গত বুধবার সকালে এক কুকুরকে গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নৃশংসভাবে নদীতে ফেলে হত্যার ঘটনাটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর পর, জেলা পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেফতার করে। এই ঘটনায় বৃহস্পতিবার (২৫ জুন) রাতে মোহাম্মদ আলীকে প্রধান করে ২/৩ জন অজ্ঞাত আসামি দিয়ে একটি মামলা দায়ের করা হয়।
শনিবার সন্ধ্যায় অজ্ঞাত আসামি হিসাবে পলাতক থাকা (ভিডিওতে প্রকাশিত) নারীকে সদর উপজেলার নজরপুরে তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এভাবেই কুকুরটির হত্যায় জড়িত প্রধান আসামিসহ দুজনকে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হলো। এই বিষয়টিতে বাকি অভিযুক্তদের গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছে।
এর আগে বুধবার (২৪ জুন) সকালে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ থেকে কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। শনিবার প্রধানমন্ত্রী এই ঘটনাটি জানার পর তিনি এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা নির্দেশ দেন।
আরও পড়ুন: শাহেদলের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী লুৎফর এর মতবিনিময় সভা: তরুণ প্রার্থীকে ভালোবেসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন