০২:০১ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান এসএমই খাতকে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, "অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই।"
তিনি আরও বলেন, "ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এর মাধ্যমেই ইউরোপের বহু দেশ এগিয়ে গেছে।"
রোববার (২২ নভেম্বর) জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মানিকগঞ্জের কিছু এলাকায় সোমবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
প্রধানমন্ত্রী বলেন, "মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা এবং দক্ষ জনবলের সংকট এসএমই বিপণন বিকাশে প্রধান প্রতিবন্ধকতা।" তিনি উল্লেখ করেন, "সহজ শর্তে ঋণ, প্রণোদনা ও সরকারি-বেসরকারি উদ্যোগ এ সমস্যা দূর করতে পারে।"
এসএমই খাতের বিকাশে সরকারের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "জাতীয় এসএমই নীতিমালা ২০২৬ এর খসড়া তৈরি আছে। শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদন পাবে।" তিনি বলেন, "এ নীতিমালার রূপকল্প হবে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব ও এক্সপোর্টিং গেটওয়ে হিসেবে গড়ে তোলা।"
তিনি আরও জানান, "অর্থনীতিতে এসএমই শিল্পখাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এই খাতেই ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।"
প্রধানমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলারে রূপান্তরের প্রকল্পের কথাও উল্লেখ করেন এবং বলেন, "দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখলেই হবে না। একে রফতানিমুখী উৎপাদনের অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।"
আরও পড়ুন: এক ভুলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ চিরতরে বন্ধ হতে পারে: ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন