০৮:১৮ পি.এম
উগান্ডার শীর্ষস্থানীয় স্বাধীন গণমাধ্যমগুলো বন্ধ করার নির্দেশ দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা দিয়েছেন।
২৮ জুন রবিবার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে তিনি এই বিষয়ে একটি বিবৃতি প্রদান করেন।
এছাড়া তিনি এই পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেন, যে তিনি মুক্ত গণমাধ্যমের প্রতি বিশ্বাসী নন।
আরও পড়ুন: যুব উন্নয়ন প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ২ জন
মুহুজি কাইনেরুগাবা উগান্ডার দীর্ঘমেয়াদি প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে। তিনি উগান্ডার দুটি প্রধান গণমাধ্যম বন্ধ করার কথা উল্লেখ করেছেন।
এক্সে প্রকাশিত বিবৃতির মাধ্যমে তিনি ডেইলি মনিটর পত্রিকা এবং এনটিভি সম্প্রচার কেন্দ্র বন্ধ করার ঘোষণা দেন। আরও উল্লেখ করেন, এটি রাষ্ট্রপতির কার্যালয় থেকে তাঁর কাছে অর্পিত ক্ষমতার আওতাধীন।
কেনিয়াভিত্তিক নেশন মিডিয়া গ্রুপের মালিকানাধীন ডেইলি মনিটর পত্রিকা এবং এনটিভি টেলিভিশন চ্যানেল উগান্ডার অন্যতম বৃহৎ স্বাধীন গণমাধ্যম।
এছাড়া একই গ্রুপের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান যেমন ডেম্বে এফএম, স্পার্ক টিভি, কেএফএম এবং দ্য ইস্ট আফ্রিকানের সম্প্রচার ও প্রকাশনাও বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার: শাহে আলম
বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন, উগান্ডায় আমার ইচ্ছামতো যেকোনো গণমাধ্যম বন্ধ করার ক্ষমতা আমার রয়েছে। এই ক্ষমতা আমার কাছে ২০১৭ সাল থেকে রয়েছে।
এটি আমার মহান বাবা প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি আমাকে দিয়েছেন।
সেনাপ্রধান আরও বলেন, এটি 'কেবল শুরু' এবং 'আরো অনেককে গ্রেপ্তার করার' হুমকি দেন।
আরও পড়ুন: বোনের সঙ্গে প্রেমের জেরে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২২ বছরের যুবক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন