০৬:২৫ পি.এম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে, বিরোধী দলের সংসদ সদস্যদের আসনের বরাদ্দপত্রগুলো আগামীকালের মধ্যে বিরোধী দলীয় নেতার দপ্তরে পৌঁছে যাবে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে নারায়নগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন। বরাদ্দপত্রগুলো মসজিদ-মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের জন্য নির্ধারিত হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, "সমভাবে সব নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে।"
আরও পড়ুন: দ্রুত সাড়াদান ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়ছে
এদিকে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্পিকার হাফিজ উদ্দীন আহমদ সংসদকে অবহিত করেছেন। তিনি জানান, গাজী নজরুল বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন।
এদিন বিকেল চারটার দিকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম। এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, আলোচনা এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন