০৮:৫৩ পি.এম
১ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক এক ইউপি সদস্য ও ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই যুবকের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিআর নং ২৮৬/২৩ (রায়) মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রহল্লাদ সরকারকে ঢাকার মালিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি দেওভোগ গ্রামের মৃত প্রেমচাঁদ সরকারের ছেলে।
আরও পড়ুন: রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন
এদিকে, একই দিন রাত ১টা ১০ মিনিটের দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজ হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সবুজ উপজেলার হাটপাঙ্গাসী উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল মোমিন শেখের ছেলে।
এ ঘটনায় সবুজ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন