ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরান দিল দীর্ঘস্থায়ী যুদ্ধের হুমকি: ট্রাম্পের হাতে থাকবে না নিয়ন্ত্রণ


ইরান দিল দীর্ঘস্থায়ী যুদ্ধের হুমকি: ট্রাম্পের হাতে থাকবে না নিয়ন্ত্রণ

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলার প্রতিক্রিয়ায় ‘সমানুপাতিক, কঠোর ও প্রভাবশালী জবাব’ দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি।

তিনি উল্লেখ করেন, "যারা আমাদের হুমকি দিচ্ছে, তাদের কাছে ইরানের আত্মরক্ষামূলক জবাবের পরিধি, সময় কিংবা ফলাফল নির্ধারণের ক্ষমতা থাকবে না।"

ইরানি কর্মকর্তারা বারবার সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে যুদ্ধ শুরু হলে তা চলতি বছরের শুরুর দিকে সংঘটিত সংঘাতের তুলনায় আরও দীর্ঘস্থায়ী হতে পারে। এই যুদ্ধের সময়কাল নির্ধারণের ক্ষমতা ট্রাম্পের হাতে থাকবে না।

আরও পড়ুন: আফগানিস্তানের বহুমাত্রিক সভ্যতার জনপদ: ইতিহাস, ধর্ম ও জাতিসত্তার বৈচিত্র্য

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর প্রায় ৪০ দিন ধরে ভয়াবহ সামরিক অভিযান চলে। পরবর্তীতে এপ্রিলে মূল লড়াই কিছুটা স্তিমিত হলেও, এরপর থেকে দুপক্ষের মধ্যে মাঝে মাঝে পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটতে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে নতুন উদ্যোগ, ৩২৬৭ কোটি টাকা বরাদ্দের চিঠি পাঠানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


বেসরকারি শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে নতুন উদ্যোগ, ৩২৬৭ কোটি টাকা বরাদ্দের চিঠি পাঠানো হয়েছে

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এই চিঠিটি পাঠানো হয়। চিঠিতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসিচব মোহাম্মদ মনোয়ার হোসেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, "শিক্ষাখাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীর অবদান অপরিসীম।" বর্তমান সরকার শিক্ষকদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের কল্যাণ এবং সার্বিক পরিষেবা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে শিক্ষাখাতের বাজেট বাড়ানো হচ্ছে, যা শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান এবং পেশাদারিত্বের মান উন্নত করবে।

এতে আরও বলা হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সকল এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। জাতীয় বেতন স্কেল ২০২৬ (নবম পে-স্কেল) অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ এবং বেসরকারি কলেজসমূহে অতিরিক্ত ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। মোট প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত প্রয়োজন হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েট যন্ত্রকৌশল বিভাগের নতুন প্রধান ড. শাহাজাদা মাহমুদুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


রুয়েট যন্ত্রকৌশল বিভাগের নতুন প্রধান ড. শাহাজাদা মাহমুদুল হাসান

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক ড. শাহাজাদা মাহমুদুল হাসান দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর একটি অফিস আদেশ জারি করেছে এ বিষয়ে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শাহাজাদা মাহমুদুল হাসানকে ৪ নভেম্বর থেকে দুই বছরের জন্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ আদেশটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০০৩ সালের ১৯ জুলাই জারীকৃত বাংলাদেশ গেজেটে প্রকাশিত ২০০৩ সালের ৩২ নম্বর আইনের ২৫(২) ধারা অনুযায়ী জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংক্রান্ত ডাটাবেজ অনুসারে, ড. শাহাজাদা মাহমুদুল হাসান ২০১৯ সালের ২ জানুয়ারি থেকে যন্ত্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি বিভাগটিতে যোগদান করেন।

এছাড়া, ২০০৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তীতে ২০১২ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০১৬ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তার গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মেকাট্রনিক্স, ইলেক্ট্রো-ম্যাগনেটিক সাসপেনশন, মেশিন লার্নিং, অগমেন্টেড রিয়েলিটি, কন্ডিশন মনিটরিং, শিল্পকারখানার শব্দদূষণ হ্রাস এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার (ওএসএইচ) মতো বিভিন্ন বৈচিত্র্যময় বিষয়।

দুই বছরের জন্য নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার ফলে অধ্যাপক ড. শাহাজাদা মাহমুদুল হাসান এখন থেকে যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন। এর পূর্বে বিভাগটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


জাতীয় সংসদে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : আজ জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক, এমপি।

বৈঠকের শুরুতে মহান ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও রপ্তানি পরিস্থিতির তুলনামূলক চিত্র নিয়ে আলোচনা করা হয়। এই সময় দুই দেশের মধ্যে রপ্তানি বাণিজ্যের বিদ্যমান ব্যবধান, সম্ভাবনা এবং তা সম্প্রসারণের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এছাড়া, ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল বন্দরের বিদ্যমান বাণিজ্য সম্পর্কিত চুক্তিসমূহের বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এই সময় কমিটির পক্ষ থেকে বলা হয়, কাজ যে বা যারাই করুক না কেন, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সতর্কতার সঙ্গে কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, মো. নাজমুল হুদা এবং আবদুল হান্নান মাসউদ অংশগ্রহণ করেন।

এছাড়া, বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৬ জেলায় উদ্যোক্তা হতে তরুণদের আবেদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


৫৬ জেলায় উদ্যোক্তা হতে তরুণদের আবেদন শুরু

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : দেশের ৫৬ জেলার সব উপজেলায় তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে, যাতে তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করা এবং তাদের ব্যবসায় উদ্যোগে অর্থায়নের সুযোগ সৃষ্টি করা যায়।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হবে। এ তথ্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা শনাক্তকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক এই উদ্যোগের উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং তাদের ব্যবসায়িক উদ্যোগকে উপযুক্ত অর্থায়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া।

এদিকে, কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলায় আবেদন গ্রহণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে এসব আবেদন যাচাই-বাছাই ও উদ্যোক্তা নির্বাচনের কার্যক্রম চলছে।

জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার সব উপজেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ব্যবসার সম্ভাবনা রয়েছে এমন তরুণদের শনাক্ত করার পাশাপাশি তাদের জন্য আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%