০৭:৫৮ পি.এম
রাজধানীর পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। অপপ্রচার ও শিষ্টাচার-বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের আগে সমাবেশে গুপ্ত রাজনীতির নেতাকর্মী এবং তার পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বাঁশের লাঠি হাতে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই সদস্য সচিব বলেছেন, গুপ্ত রাজনীতির নেতাকর্মী এবং তাদের পৃষ্ঠপোষকদের প্রতি আমি বলতে চাই, আমরা কিন্তু হাসিনা বাহিনীকে তাড়িয়েছি। তিনি আরও বলেন, দেশের প্রয়োজনের সময়, জাতির প্রয়োজনে দক্ষিণ যুবদল অবশ্যই আবার বাঁশের লাঠি হাতে নেবে।
বুধবার (১৭ জুন) বিকেলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে যুবদলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
সমাবেশে জামায়াতে ইসলামীকে হুঁশিয়ারি দিয়ে যুবদলের সভাপতি আব্দুর মোনায়েম মুন্না বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে অশালীন কোনো উক্তি বা মন্তব্য করা হয়, তাহলে আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাবে। তিনি জানান, আমরা বসে থাকবো না; যুবদল মাঠে থেকে সাংগঠনিকভাবে এটি মোকাবিলা করবে।
এই সময় জামায়াতকে আহ্বান জানান তিনি, সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক। এতে আরও বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল প্রমুখ।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন